Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রংপুরে ট্রাকসহ বিভিন্ন স্থানে আগুন দেওয়ার অভিযোগ

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

রংপুরে ট্রাকসহ বিভিন্ন স্থানে আগুন দেওয়ার অভিযোগ

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রোববার (২৯ নভেম্বর) রংপুরে জনজীবনে কোনো প্রভাব পড়েনি। বাস-ট্রাকসহ অন্যান্য পরিবহণ স্বাভাবিক নিয়মে চলাচল করতে দেখা গেছে।

তবে শনিবার (২৮ নভেম্বর) রাতে রংপুর নগরী ও আশপাশের এলাকার অন্তত ছয়টি স্থানে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ে।

অবশ্য রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তী জানিয়েছেন, শুধু একটি গ্যারেজে রাখা ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং বাকি সব খবর গুজব।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করনী ইউনিয়নে ঢাকা-রংপুর রেলপথের একটি কাঠের সেতুতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। রেল যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে স্থানীয়ভাবে আশঙ্কা প্রকাশ করা হয়।

এছাড়া ঢাকা-রংপুর মহাসড়কের দর্শনা মোড়ে একটি ট্রাকে আগুন দেওয়ার পাশাপাশি রংপুর সিটি করপোরেশনের খামার মোড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ে এবং চারতলা মোড়ে বিভাগীয় আবহাওয়া অফিসের সামনে সড়কের উপর পেট্রল ঢেলে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে দাবি করা হয়।

অন্যদিকে নগরীর বাস টার্মিনালে দুটি বাসে, আইডিয়াল মোড়ে রূপালী ব্যাংকের কার্যালয়ের সামনে সড়কের উপর এবং মাহিগঞ্জ এলাকার সড়কের পাশে একটি গ্যারেজে থাকা ট্রাকে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। এসব খবরে সাধারণ মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

তবে ছড়িয়ে পড়া অধিকাংশ ঘটনা নাকচ করে দিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, মাহিগঞ্জ এলাকার একটি গ্যারেজে থাকা ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রেলসেতু বা অন্যান্য স্থানে আগুন দেওয়ার যেসব খবর ছড়িয়েছে, তা সঠিক নয় ও গুজব।

এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধান কুড়িয়ে চলে সংসার, সেই ধানেই পিঠা-ভাত

ধান কুড়িয়ে চলে সংসার, সেই ধানেই পিঠা-ভাত

রংপুরে বিআরটিসি ডিপোর সামনে গ্যারেজে বাসে আগুন

রংপুরে বিআরটিসি ডিপোর সামনে গ্যারেজে বাসে আগুন

রংপুরে কমিটি নিয়ে বিরোধে পূজা পরিষদের সম্মেলনে সংঘর্ষ, আহত ৩০

রংপুরে কমিটি নিয়ে বিরোধে পূজা পরিষদের সম্মেলনে সংঘর্ষ, আহত ৩০

হত্যার পর নিহতের মোবাইল ফোন থেকেই মুক্তিপণ দাবি, রংপুরে ধরা পড়ল

হত্যার পর নিহতের মোবাইল ফোন থেকেই মুক্তিপণ দাবি, রংপুরে ধরা পড়ল

শিক্ষক পরিবারের চারজন হত্যা: পুলিশের ব্যাখ্যা মানছেন না স্বজনরা

শিক্ষক পরিবারের চারজন হত্যা: পুলিশের ব্যাখ্যা মানছেন না স্বজনরা

গণপতি চক্রবর্তীকে সপরিবারে হত্যার নেপথ্যে কী ছিল, জানাল পুলিশ

গণপতি চক্রবর্তীকে সপরিবারে হত্যার নেপথ্যে কী ছিল, জানাল পুলিশ

আরও পড়ুন

রংপুরে ট্রাকসহ বিভিন্ন স্থানে আগুন দেওয়ার অভিযোগ

রংপুরে ট্রাকসহ বিভিন্ন স্থানে আগুন দেওয়ার অভিযোগ

নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে বিএনপি: খাদ্যমন্ত্রী রিতা

নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে বিএনপি: খাদ্যমন্ত্রী রিতা

এনজিওর ঋণ পরিশোধে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

এনজিওর ঋণ পরিশোধে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সকালে নারিকেল গাছে ওঠেন বৃদ্ধ, সন্ধ্যায় বাবাকে মৃত দেখতে পান মেয়ে

সকালে নারিকেল গাছে ওঠেন বৃদ্ধ, সন্ধ্যায় বাবাকে মৃত দেখতে পান মেয়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম