Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হত্যার পর নিহতের মোবাইল ফোন থেকেই মুক্তিপণ দাবি, রংপুরে ধরা পড়ল

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

হত্যার পর নিহতের মোবাইল ফোন থেকেই মুক্তিপণ দাবি, রংপুরে ধরা পড়ল

Advertisement

রংপুর নগরীতে এক যুবক ও তার সহযোগীদের হাতে খুন হয়েছেন অটোরিকশাচালক আরিফুল ইসলাম (২৯)। বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে অভিযুক্ত শাহীন শেখের নগরীর ভগিবালাপাড়ার ভাড়া বাসা থেকে আরিফুলের অর্ধগলিত ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিহতের বাবা লিটন মিয়া বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, হত্যার পরও খুনিরা নিহতের স্বজনদের কাছে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল। এ ঘটনায় শাহীন শেখ (২৫) ও রাসেল মিয়া (২৯) নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার শাহীন গাইবান্ধা জেলার মোজাফফর মিয়ার ছেলে এবং রাসেল ভগিবালাপাড়ার আবেদ মিয়ার ছেলে।

নিহত আরিফুল ইসলাম ভগিবালাপাড়ার পার্বতীপুর মহল্লার লিটন মিয়ার ছেলে।

পরিবারের দাবি, ইয়াবা কারবারিসহ অভিযুক্ত শাহীন ও তার সহযোগীরা আরিফুলকে জিম্মি করে হত্যা করেছে। গত সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পার্বতীপুর মহল্লার নিজ বাড়ি থেকে আরিফুলকে ডেকে নিয়ে যান শাহীন শেখ ও রাসেল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর আরিফুলের মোবাইল ফোন থেকে তার স্ত্রী ও ছোট ভাই আকাশ ইসলামের ফোনে একাধিক খুদেবার্তা পাঠিয়ে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। বার্তায় দাবি করা হয়, আরিফুল চট্টগ্রামে আছেন এবং তাকে উদ্ধার করতে হলে টাকা লাগবে।

অনুসন্ধানে জানা গেছে, শুধু খুদে বার্তাই নয়, আরিফুলের বাড়িতে গিয়েও শাহীন শেখসহ এলাকার মাদককারবারি রাসেল, মিরা ও মিলন মুক্তিপণের টাকা দাবি করে পরিবারকে হুমকি দেন। পরে মোবাইল ফোনটি ভগিবালাপাড়ার এক দোকানে এক হাজার টাকায় বন্ধক রাখেন শাহীন শেখ।

এদিকে ছেলে নিখোঁজ হওয়ার পর গত মঙ্গলবার (২৪ নভেম্বর) কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আরিফুলের বাবা। জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাতে মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ। দোকান মালিকের কাছ থেকে পুলিশ জানতে পারে, শাহীন শেখ ফোনটি বন্ধক রেখে এক হাজার টাকা নিয়েছেন।

এরপর বুধবার রাতেই নগরীর ভগিবালাপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক রফিকুল ইসলামের বাড়িতে শাহীন শেখের ভাড়া বাসা থেকে ত্রিপলে মোড়ানো অবস্থায় আরিফুলের লাশ উদ্ধার করা হয়।

নিহতের বড় বোন লিজা বেগম জানান, তার ভাইয়ের লাশ ছিল ক্ষতবিক্ষত। মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। তিনি ও তার পরিবারের স্বজনরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, ধারণা করা হচ্ছে আরিফুলকে মসলা বাটার শিলপাটা দিয়ে মাথায় আঘাত করার পাশাপাশি গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাসেল মিয়াকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ জানান, মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষক পরিবারের চারজন হত্যা: পুলিশের ব্যাখ্যা মানছেন না স্বজনরা

শিক্ষক পরিবারের চারজন হত্যা: পুলিশের ব্যাখ্যা মানছেন না স্বজনরা

গণপতি চক্রবর্তীকে সপরিবারে হত্যার নেপথ্যে কী ছিল, জানাল পুলিশ

গণপতি চক্রবর্তীকে সপরিবারে হত্যার নেপথ্যে কী ছিল, জানাল পুলিশ

পদত্যাগ করে পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন রংপুর পলিটেকনিক অধ্যক্ষ

১৪ ঘণ্টা অবরুদ্ধ পদত্যাগ করে পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন রংপুর পলিটেকনিক অধ্যক্ষ

জনগণকে সঙ্গে নিয়ে আ.লীগ সন্ত্রাসীদের রুখে দেবে এনসিপি: আখতার হোসেন

জনগণকে সঙ্গে নিয়ে আ.লীগ সন্ত্রাসীদের রুখে দেবে এনসিপি: আখতার হোসেন

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষকে ১২ ঘণ্টা অবরুদ্ধ, পদত্যাগে আলটিমেটাম

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষকে ১২ ঘণ্টা অবরুদ্ধ, পদত্যাগে আলটিমেটাম

শিক্ষক গণপতিসহ চার খুনের মামলাকে ‘চুরির ঘটনা’ দেখিয়ে চার্জশিট, অতঃপর...

শিক্ষক গণপতিসহ চার খুনের মামলাকে ‘চুরির ঘটনা’ দেখিয়ে চার্জশিট, অতঃপর...

আরও পড়ুন

সাগর থেকে পাহাড়: পর্যটন উন্নয়নে মহাপরিকল্পনার ঘোষণা মন্ত্রীর

সাগর থেকে পাহাড়: পর্যটন উন্নয়নে মহাপরিকল্পনার ঘোষণা মন্ত্রীর

শখের জিনিস চুরি হওয়ায় স্বামীকে ভিডিও বার্তা পাঠিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

শখের জিনিস চুরি হওয়ায় স্বামীকে ভিডিও বার্তা পাঠিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

ঢাকায় নিয়ে কিশোরীকে ধর্ষণ, ‘বাকিতে’ রফাদফার অভিযোগ

ঢাকায় নিয়ে কিশোরীকে ধর্ষণ, ‘বাকিতে’ রফাদফার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম