Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষকে ১২ ঘণ্টা অবরুদ্ধ, পদত্যাগে আলটিমেটাম

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৩ পিএম

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষকে ১২ ঘণ্টা অবরুদ্ধ, পদত্যাগে আলটিমেটাম

বল প্রয়োগের ঘটনাকে কোনো পক্ষ ইস্যু করে বড় ধরনের নাশকতা ঘটাতে পারে—এ বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ কাজ করছে।

Advertisement

রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া শহীদের পদত্যাগের দাবিতে তাকে ১২ ঘণ্টা ধরে নিজ কক্ষে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন অনিয়ম, সিদ্ধান্তহীনতা ও কুরুচিপূর্ণ আচরণের অভিযোগ তুলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অধ্যক্ষ নিজ কক্ষে অবরুদ্ধ ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ইনস্টিটিউটের মাঠে নবীনবরণ অনুষ্ঠান আয়োজনের অনুমতি না দিয়ে অধ্যক্ষ অন্য অনুষ্ঠান ও বহিরাগতদের মাঠ ব্যবহারের সুযোগ করে দিয়েছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নাম গোপন রেখে বিতর্কিত মন্তব্য, নারী শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ এবং সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের মতো একাধিক অভিযোগও তুলেছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, আমরা চেয়ার নিয়ে প্রশ্ন তুলছি না, প্রশ্ন তুলছি তার ব্যক্তিত্ব নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন ধরনের অপকর্মের বিষয়টি সাধারণ শিক্ষার্থীরা দেখেছেন। তিনি নারী শিক্ষার্থীদের সঙ্গে একাধিকবার অশ্লীল আচরণ করেছেন। তাপসী রাবেয়া ছাত্রীনিবাসের এক শিক্ষার্থীর সঙ্গেও অশ্লীল আচরণ করেছেন।

তারা আরও বলেন, ক্যাম্পাসে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, তা তারা চান না। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ পদত্যাগ না করলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

এদিকে, অভিযোগের বিষয়ে অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া শহীদের বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তিনি অবরুদ্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। তার ব্যক্তিগত মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। সন্ধ্যার পর তাদের অবস্থান আরও মারমুখী হয়ে ওঠে। রাত ৮টা পর্যন্ত তারা অধ্যক্ষের কক্ষ ঘিরে রাখেন। এ সময় তাকে বাইরের কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। এমনকি তার কাছে খাবারও পৌঁছাতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন একাধিক শিক্ষক ও কর্মচারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে।

ঘটনাস্থলে থাকা রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মারমুখী অবস্থানে রয়েছেন। অধ্যক্ষকে নিরাপত্তা দিয়ে উদ্ধারের চেষ্টা চলছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বল প্রয়োগের বিষয়টি বিপজ্জনক হয়ে উঠছে। বল প্রয়োগের ঘটনাকে কোনো পক্ষ ইস্যু করে বড় ধরনের নাশকতা ঘটাতে পারে—এ বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ কাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষক গণপতিসহ চার খুনের মামলাকে ‘চুরির ঘটনা’ দেখিয়ে চার্জশিট, অতঃপর...

শিক্ষক গণপতিসহ চার খুনের মামলাকে ‘চুরির ঘটনা’ দেখিয়ে চার্জশিট, অতঃপর...

‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দেওয়া যাবে না’

‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দেওয়া যাবে না’

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

রংপুরে মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন

রংপুরে মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন

কমছে রংপুর বিভাগের ৪৫ নদীর নাব্য

ভারতের একতরফা পানি প্রত্যাহার কমছে রংপুর বিভাগের ৪৫ নদীর নাব্য

খাবার পাচ্ছে না চার লাখ শিশু

রংপুরের ২২ উপজেলা খাবার পাচ্ছে না চার লাখ শিশু

আরও পড়ুন

জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা

জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা

নামের ভুলে ১৮ বছর ধরে কারাগারে, চার সপ্তাহের জন্য মুক্তি পেলেন বাদল

নামের ভুলে ১৮ বছর ধরে কারাগারে, চার সপ্তাহের জন্য মুক্তি পেলেন বাদল

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষকে ১২ ঘণ্টা অবরুদ্ধ, পদত্যাগে আলটিমেটাম

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষকে ১২ ঘণ্টা অবরুদ্ধ, পদত্যাগে আলটিমেটাম

‘আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর দুর্বৃত্তায়নের ভিত্তি উপড়ে ফেলতে হবে’

‘আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর দুর্বৃত্তায়নের ভিত্তি উপড়ে ফেলতে হবে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম