Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর দুর্বৃত্তায়নের ভিত্তি উপড়ে ফেলতে হবে’

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

‘আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর দুর্বৃত্তায়নের ভিত্তি উপড়ে ফেলতে হবে’

Advertisement

দেশের বিরুদ্ধে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর দুর্বৃত্তায়নের ভিত্তি সম্মিলিতভাবে উপড়ে ফেলতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফখরুল ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী ডিগ্রি কলেজের নবীনবরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, রাজনীতি করার অধিকার সবার রয়েছে। তবে তা কখনো দেশের বিরুদ্ধে বা জনগণের বিরুদ্ধে হতে পারে না। যারা রাজনীতির নামে সন্ত্রাস, নৈরাজ্য ও জনদুর্ভোগ সৃষ্টি করে, সেটা রাজনীতি নয়। তারা সন্ত্রাসী, ফ্যাসিবাদী এবং দেশ ও জনগণের বিরুদ্ধে। এত গণহত্যা, গুম, খুন, সন্ত্রাস ও নৈরাজ্য করার পরও যারা অনুতপ্ত নয়, তাদের রাজনীতি করার অধিকার থাকার কথা নয়।

অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট এ.টি.এম. ফিরোজ আলম আজাদের সভাপতিত্বে এবং কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শাহিদা আফরোজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. হাছান উদ্দীন এবং সাবেক ইউপি চেয়ারম্যান আনছার উল্যাহ।

এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, আবুল কাশেম বাহার, বিএনপি নেতা কাজী একরামুল হক, আনিসুল হক, মোমিন বাহার প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’— পুলিশকে সাবেক শিবির নেতা

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’— পুলিশকে সাবেক শিবির নেতা

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিব’

যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিব’

কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে অপহরণ, ১২ লাখ টাকা লুট

কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে অপহরণ, ১২ লাখ টাকা লুট

বিয়ের আগে বরের বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

বিয়ের আগে বরের বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

কোম্পানীগঞ্জে যুবককে তুলে নিয়ে মারধর, গ্রেফতার ৩

কোম্পানীগঞ্জে যুবককে তুলে নিয়ে মারধর, গ্রেফতার ৩

আরও পড়ুন

নামের ভুলে ১৮ বছর ধরে কারাগারে, চার সপ্তাহের জন্য মুক্তি পেলেন বাদল

নামের ভুলে ১৮ বছর ধরে কারাগারে, চার সপ্তাহের জন্য মুক্তি পেলেন বাদল

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষকে ১২ ঘণ্টা অবরুদ্ধ, পদত্যাগে আলটিমেটাম

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষকে ১২ ঘণ্টা অবরুদ্ধ, পদত্যাগে আলটিমেটাম

‘আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর দুর্বৃত্তায়নের ভিত্তি উপড়ে ফেলতে হবে’

‘আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর দুর্বৃত্তায়নের ভিত্তি উপড়ে ফেলতে হবে’

এত দেরি কেন, দ্রুত দেশে আসুন: হাসিনাকে মুক্তাদির

এত দেরি কেন, দ্রুত দেশে আসুন: হাসিনাকে মুক্তাদির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম