Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ের আগে বরের বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:১৭ পিএম

বিয়ের আগে বরের বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের আগে বরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি: যুগান্তর

Advertisement

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের আগে বরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর কালী এলাকার আনু মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। 

আগামী ২৫ আগস্ট ওই বাড়িতে তাদের ছোট ছেলে ওমর ফারুরের বিয়ের প্রস্তুতি চলছিল।

ভুক্তভোগী পরিবারের ওমর ফারুক জানান, আমি আমার মাকে নিয়ে ঢাকায় অবস্থান করছিলাম। ঘরে আমার ভাবি, ভাতিজি ও ভাগ্নি ছিলেন। গভীর রাতে ওই ডাকাত দল ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর শুরু করে। এ সময় ভয়ে আমার ভাবি রুমের দরজা লক করে আমাদের ফোন দিচ্ছিলেন। পরে ওই ডাকাত দল বিয়ের জন্য কেনা ও ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ কিছু টাকা ও গুরুত্বপূর্ণ আসবাবপত্র নিয়ে যায়। এ সময় এলাকাবাসী টের পেয়ে যাওয়ায় ওই ডাকাত দল একটি দেশীয় অস্ত্র, দুটি রড রেখে পালিয়ে যায়। 

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ড্রেনের পাশে পড়ে থাকা নবজাতককে দত্তক নিতে আগ্রহী অনেকে

ড্রেনের পাশে পড়ে থাকা নবজাতককে দত্তক নিতে আগ্রহী অনেকে

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম