Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কলকাতায় অগ্নিদগ্ধে মৃত আমিন বাবুর বাড়িতে শোকের মাতম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯:৩১ পিএম

কলকাতায় অগ্নিদগ্ধে মৃত আমিন বাবুর বাড়িতে শোকের মাতম

কলকাতায় অগ্নিদগ্ধে নিহত আমিন বাবুর বাড়িতে চলছে শোকের মাতম। ছবি: যুগান্তর

Advertisement

বাংলাদেশ থেকে চিকিৎসা ও ব্যবসায়িক কাজে কলকাতায় যাওয়া নয়জন বাংলাদেশি ‘শিখা ইন’ নামে একটি হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এদের মধ্যে মৃত আহমেদ বাবুর সাভারের বাড়িতে চলছে শোকের মাতম।

উপজেলার আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি এলাকার আহামেদ বাবুর পরিবারের চার ভাইয়ের মধ্যে সবার ছোট আহমেদ বাবু। পরিবারে নয় বছরের এক মেয়ে এবং চার বছরের এক শিশুসন্তান রয়েছে তার।  

মৃত আহমেদ বাবুর বাবার নাম আদম আলী। তিনি সাভারের আমিন বাজারের একজন ব্যবসায়ী।  

পরিবারের পক্ষ থেকে জানায়, সোমবার রাতে ব্যবসার উদ্দেশে কলকাতা যান আহমেদ বাবু। দীর্ঘদিন ভারতের ভিসা বন্ধ থাকায় দুই বছর পর তিনি ব্যবসায়িক কাজে সেখানে গিয়েছিলেন। 

স্বজনরা জানান, আজ (বুধবার) দুপুরে ভারতীয় হাইকমিশন থেকে মোবাইলের মাধ্যমে মৃত হওয়ার খবর জানানো হয় এবং পরবর্তীতে মৃতের ছবি ভারতীয় হাইকমিশন থেকে পাঠালে ছবি দেখে পরিবারের লোকজন তাকে শনাক্ত করেন।

এরপর থেকেই মৃতের বাড়িতে গণমাধ্যমকর্মী ও স্থানীয় লোকজনের ভিড় জমে যায়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাদের আহাজারিতে চারপাশের পরিবেশ ভারি হয়ে ওঠে। এখন লাশের অপেক্ষায় স্বজনরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

‘আমার সাইফকে আইন্না দাও’

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে এক নারী ‘আমার সাইফকে আইন্না দাও’

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৮

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৮

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম