Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Advertisement

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Advertisement

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ১৪ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রবিউল হোসেন (১৯) নামে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবার করা অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ওসি মো. নজরুল ইসলাম। এর আগে গত সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রবিউল হোসেন একই এলাকার জসিম উদ্দিনের ছেলে।

ভুক্তভোগীর বাবা জানান, তার মেয়ে আগে মাদ্রাসায় পড়াশোনা করত। বর্তমানে তার লেখাপড়া বন্ধ রয়েছে। রবিউল দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল।

তিনি অভিযোগ করেন, গত সোমবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায় তার মেয়ে। পরে বাথরুম থেকে ঘরে ফেরার পথে রবিউল তাকে রান্নাঘরে জোর করে নিয়ে ধর্ষণ করে। ওই দিন বাজার থেকে বাড়ি ফেরার পর মেয়ের আচরণে সন্দেহ হলে তিনি বিষয়টি জানতে চান। তখন কিশোরী তাকে ধর্ষণের কথা জানায়। পরে তিনি স্থানীয় ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। তার অভিযোগ, অভিযুক্তের পরিবারের সদস্যরা ঘটনা অস্বীকার করার পাশাপাশি তাদের গালমন্দ করেন।

অভিযোগের বিষয়ে জানতে রবিউল হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

সুধারাম থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা থানায় এসেছেন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

কলিজার পাখিটা যখন চলে গেছে, আর কিছু বলব না

কুমিল্লায় ধানখেতে কিশোরীর লাশ কলিজার পাখিটা যখন চলে গেছে, আর কিছু বলব না

বাবার মৃত্যুর শোকের মধ্যেই চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

বাবার মৃত্যুর শোকের মধ্যেই চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দীর্ঘদিনের রোগযন্ত্রণা সইতে না পেরে অ্যাসিড পান, যুবকের মৃত্যু

দীর্ঘদিনের রোগযন্ত্রণা সইতে না পেরে অ্যাসিড পান, যুবকের মৃত্যু

১০ দিনে নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক-গ্রেফতার ১১০৬

১০ দিনে নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক-গ্রেফতার ১১০৬

নোয়াখালীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আরও পড়ুন

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম