Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

Advertisement

Icon

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:৫১ পিএম

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

Advertisement

রংপুরের মিঠাপুকুরে এক কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। 

শনিবার (১০ অক্টোবর) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচটি গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের পর শঠিবাড়ী শিশু নিকেতন এলাকা থেকে চিথলী মধ্যপাড়া, শীতলগাড়ী, রামপুরা ও চিথলী দক্ষিণপাড়াসহ আশপাশের এলাকায় কুকুরটি আক্রমণ শুরু করে। পথচারী, গৃহস্থালির কাজে ব্যস্ত নারী ও মাঠে খেলাধুলা করা শিশুদের কামড় ও আঁচড়ে আহত করে এটি। পরে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে কুকুরটি পালিয়ে যায়।

আহতদের মধ্যে গুরুতর জখম দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে সেলিনা বেগম (৩৩), শিশু লাবিব (৫), লাবিব (২৫), শফিউল (৩২), হাসেম (২৮), ফাহিম (১৮), সানজিদা (১১) ও মাসুদ রানা (২৭) রয়েছেন।

আহত ব্যক্তিরা জানান, কিছু বুঝে ওঠার আগেই কুকুরটি তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে কামড় দেয়। এ ঘটনায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামিয়াবী দৃষ্টি বলেন, শুক্রবার দুপুরের পর থেকে কুকুরের কামড়ে আহত ব্যক্তিরা হাসপাতালে আসতে শুরু করেন। এ পর্যন্ত প্রায় ৪০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের ক্ষত পরিচর্যার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রণ বিভাগের চিকিৎসক ডা. এম. এ. হালিম লাভলু বলেন, আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। গুরুতর অবস্থায় থাকা কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিঠাপুকুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি উদ্বেগজনক। খবর পাওয়ার পর থেকে আমরা পরিস্থিতির খোঁজখবর নিচ্ছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমি একটি স্থায়ী কাজ চাই, যাতে আর জীবন বাজি রেখে গাছে উঠতে না হয়’

‘আমি একটি স্থায়ী কাজ চাই, যাতে আর জীবন বাজি রেখে গাছে উঠতে না হয়’

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

রংপুরে ৪ খুন আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

রংপুরে এলপিজি স্টেশনে কৃত্রিম সংকটের অভিযোগ, মজুত থাকলেও মিলছে না গ্যাস

রংপুরে এলপিজি স্টেশনে কৃত্রিম সংকটের অভিযোগ, মজুত থাকলেও মিলছে না গ্যাস

দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি

যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি

আরও পড়ুন

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম