Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম

যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি

ফাইল ছবি

Advertisement

যৌন হয়রানির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন শিক্ষককে পদাবনতি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পদাবনতি পাওয়া শিক্ষকেরা হলেন—পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম। তাদের মধ্যে রশীদুল ইসলামকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক, শামীম হোসেনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক এবং শাকিবুল ইসলামকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনমন করা হয়েছে।

উপাচার্য জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে। পদাবনমনের পাশাপাশি তারা কোনো নারী শিক্ষার্থীর গবেষণাকাজের তদারকি করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির কাছে দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৯ এপ্রিল অধ্যাপক রশীদুল ইসলাম ও এক ছাত্রীর মেসেঞ্জারে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়ে। ওই ছাত্রী নিজের পরিচয় গোপন রেখে স্ক্রিনশটগুলো প্রকাশ করেন। পরে নিজের ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে বিষয়টি নিয়ে বিস্তারিত স্ট্যাটাস দেন। এর আগে ১৭ এপ্রিল পরীক্ষার খাতায় নম্বর টেম্পারিং ও হুমকি দেওয়ার অভিযোগে রশীদুল ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন ওই শিক্ষার্থী।

এদিকে, ২০২৫ সালের ২ নভেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধে একই বিভাগের এক শিক্ষার্থী প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং যৌন নিপীড়ন সেলে লিখিত যৌন হয়রানির অভিযোগ করেন।

অন্যদিকে, ২০২৫ সালের ৩০ অক্টোবর ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনের বিরুদ্ধে একই বিভাগের এক নারী শিক্ষার্থী ৩১ পৃষ্ঠার লিখিত যৌন হয়রানির অভিযোগ জমা দেন।

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এসব অভিযোগে সিন্ডিকেটের সভায় তিন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

আবু সাঈদ হত্যা বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে কাজ করছে সরকার: মীর শাহে আলম

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে কাজ করছে সরকার: মীর শাহে আলম

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

পবিপ্রবির শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা

পবিপ্রবির শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা

ভ্যাট বিভাগের অভিযানে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ

ভ্যাট বিভাগের অভিযানে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ

যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা

যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা

আরও পড়ুন

চুয়েটে ১০ম দিনেও আন্দোলন, গান-কবিতায় শিক্ষার্থীদের প্রতিবাদ

চুয়েটে ১০ম দিনেও আন্দোলন, গান-কবিতায় শিক্ষার্থীদের প্রতিবাদ

যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি

যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি

বাকৃবিতে মাদক সেবনের সময় ৩ কলেজছাত্র আটক

বাকৃবিতে মাদক সেবনের সময় ৩ কলেজছাত্র আটক

বিএনপি সরকারকে রাকসু ভিপির হুঁশিয়ারি

বিএনপি সরকারকে রাকসু ভিপির হুঁশিয়ারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম