Logo
Logo
×

Advertisement

জাতীয়

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সংগৃহীত ছবি

Advertisement

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার মতে, কেউ এই সুবিধা থেকে বাদ যাবে না। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রীও এ ফ্যামিলি কার্ডের আওতায় থাকবেন। একই সময়ের মধ্যে কৃষকদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে।

১১ দলীয় ঐক্যের কর্মসূচির সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ‘বাইরের দেশের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুক এমন কর্মসূচি নেওয়া হচ্ছে। তেলের সংকট থাকলে ১১ দল কীভাবে লংমার্চ করেছে?’ 

তিনি বলেন, লংমার্চ করে যদি সমস্যার সমাধান হতো, তাহলে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করত।

এ সময় রংপুরের বীর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, তার পরিবারের জন্য বাড়ি নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা বরাদ্দের ঘোষণাও দেন প্রতিমন্ত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যামিলি কার্ডের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ফ্যামিলি কার্ডের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে জরুরি বার্তা সরকারের

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে জরুরি বার্তা সরকারের

ফ্যামিলি কার্ডের ভাতা, প্রতি মাসের ২০-২৫ তারিখে পে-রোল পাঠানোর নির্দেশ

ফ্যামিলি কার্ডের ভাতা, প্রতি মাসের ২০-২৫ তারিখে পে-রোল পাঠানোর নির্দেশ

কক্সবাজারে উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে: মীর শাহে আলম

কক্সবাজারে উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে: মীর শাহে আলম

ভ্যাট বিভাগের অভিযানে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ

ভ্যাট বিভাগের অভিযানে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

বাঁশখালীতে মীর শাহে আলম জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

আরও পড়ুন

আনিসুল হকের ভাইয়ের স্ত্রী জেবুন্নেসার ৫ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

আনিসুল হকের ভাইয়ের স্ত্রী জেবুন্নেসার ৫ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

সালমানের পোস্ট সরানোর পরও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তথ্য উপদেষ্টার

সালমানের পোস্ট সরানোর পরও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তথ্য উপদেষ্টার

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

মার্কিন পারমাণবিক চুক্তির প্রভাব পড়বে না রূপপুরে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মার্কিন পারমাণবিক চুক্তির প্রভাব পড়বে না রূপপুরে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম