Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আবু সাঈদ হত্যা

বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পিএম

বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

ফাইল ছবি

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়টির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। 

এর আগে বুধবার রাত ৮টা পর্যন্ত ৪ ঘণ্টাব্যাপী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

এ সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী জানান, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষকরা হলেন- গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর শরিফুল ইসলাম। সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, হাফিজুর রহমান তুফান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহবুবার রহমান বাবু, সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ, এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল, নিরাপত্তা প্রহরী নুর আলম মিয়া, এমএলএসএস এ কে এম আমির হোসেন, প্রক্টর দপ্তরে চুক্তিভিত্তিক কর্মচারী আনোয়ার পারভেজ আপেল।

অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহাবুবার রহমান ওরফে বাবু, তৎকালীন সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান, সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ, এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল, নিরাপত্তাকর্মী নুর আলম মিয়া এবং এমএলএসএস এ কে এম আমির হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এর আগে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ৯ এপ্রিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। এই রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর সিন্ডিকেট সভা এই সিদ্ধান্ত নিয়েছে বলে বেরোবির উপাচার্য জানিয়েছেন।

তিনি আরও জানান, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুর ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এই আন্দোলনের ঢেউ সরকার পতনের গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খাবার পাচ্ছে না চার লাখ শিশু

রংপুরের ২২ উপজেলা খাবার পাচ্ছে না চার লাখ শিশু

সাদাকাতের পর এবার উপপরিচালক কামরুজ্জামানকে শাস্তিমূলক বদলি

মাউশি রংপুর অফিসে দুর্নীতি সাদাকাতের পর এবার উপপরিচালক কামরুজ্জামানকে শাস্তিমূলক বদলি

‘দেশকে যারা বারবার রক্তাক্ত করেছে, তাদের দমনের পন্থা নেবে ছাত্রদল’

‘দেশকে যারা বারবার রক্তাক্ত করেছে, তাদের দমনের পন্থা নেবে ছাত্রদল’

বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

বিএনপি-জামায়াত-এনসিপি বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

আওয়ামী লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে: স্পিকার

আওয়ামী লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে: স্পিকার

হাসিনার পাসপোর্টের জন্য আবেদন, আসিফের প্রতিক্রিয়া

হাসিনার পাসপোর্টের জন্য আবেদন, আসিফের প্রতিক্রিয়া

আরও পড়ুন

বাঘায় বিষাক্ত রাসায়নিক দিয়ে গুড় তৈরি, লাখ টাকা জরিমানা

বাঘায় বিষাক্ত রাসায়নিক দিয়ে গুড় তৈরি, লাখ টাকা জরিমানা

বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন

আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম