Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ। ছবি: যুগান্তর

Advertisement

৪৯তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত হয়েও চূড়ান্ত গেজেট থেকে বাদ দেওয়ার প্রতিবাদ এবং তাদের পুনরায় গেজেটভুক্তির দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এসময় বাদ পড়াদের আগামী ১২ অক্টোবরের যোগদানের আগেই তাদের বিষয়ে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে ডাকসু ভবনের সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গেজেট থেকে বাদ পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বেলাল ও রেদওয়া আহমেদ তাহমিদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খানসহ ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা বক্তব্য দেন।

৪৯তম বিসিএসে সমাজকল্যাণ বিষয়ে প্রথম হয়েও গেজেট থেকে বাদ পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বেলাল বলেন, মেধাক্রমে প্রথম হওয়ার পরও গেজেটে আমার নাম নেই। আমার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা রাষ্ট্রদ্রোহের মতো কোনো বিষয় নেই। জুলাই আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছি।

তিনি বলেন, গেজেটে নাম না থাকায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। ১২ অক্টোবর যোগদানের তারিখ দেওয়া হয়েছে। তার আগেই বিষয়টি পুনর্বিবেচনা করে সুষ্ঠু সমাধান করা হোক। মেধার মূল্যায়ন যেন ঠিকভাবে হয়-এটাই আমার দাবি।

তিনি বলেন, আমি চাই, ১২ তারিখের জয়েনিংয়ের মধ্যেই যেন এটা পুনর্বিবেচনা করে একটা সুষ্ঠু সমাধান করা হয়। ১২ তারিখের মধ্যে যেন আমি সেই গেজেটে আবার জয়েন করতে পারি। এইটা আমি জোর দাবি জানাচ্ছি। মেধার মূল্যায়ন যেন ঠিকভাবে হয়।’

গেজেট থেকে বাদ পড়া আরেক ঢাবি শিক্ষার্থী রেদওয়া আহমেদ তাহমিদ বলেন, অনেক কষ্ট করে বিসিএসের প্রস্তুতি নিয়েছি। লিখিত ও ভাইভায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। ভেরিফিকেশনের সময় আমাকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞাসা করা হয়। আমি কখনো ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম না এবং কোনো সিভিও জমা দিইনি।

তিনি বলেন, আমার বাবার রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়েও জানতে চাওয়া হয়। এরপর গতকাল গেজেট প্রকাশের পর দেখি আমার নাম নেই। আমাদের যদি আগে জানিয়ে দেওয়া হতো, তাহলে অন্য চাকরির পরীক্ষায় চেষ্টা করতে পারতাম। আমরা চাই ১২ অক্টোবরের যোগদানের আগেই আমাদের গেজেটভুক্ত করা হোক।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, কোনো শিক্ষার্থী মেধার জোরে চাকরিতে টিকে থাকলে এবং তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ না থাকলে তাকে কোনো দলীয় ট্যাগ দিয়ে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। মেধার ভিত্তিতেই চাকরি দিতে হবে।

তিনি আরও বলেন, যারা মেধার জোরে উত্তীর্ণ হয়েছেন, তাদের গেজেট ফিরিয়ে দিতে হবে এবং দ্রুত পোস্টিং দিতে হবে। মেধাবীদের বাদ দিয়ে কোনো ধরনের দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হলে তা দেশের জন্য ক্ষতিকর হবে।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, ৪৯তম বিসিএসের গেজেটে বিভিন্ন বিষয়ে প্রথম হওয়া শিক্ষার্থীসহ প্রায় ৫৭ জনকে বাদ দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যোগ্যদের মূল্যায়ন না করে অযোগ্যদের মূল্যায়ন করা হচ্ছে।

তিনি বলেন, মেধার বাইরে দলীয় পরিচয় বা অন্য কোনো বিবেচনায় কাউকে বাদ দেওয়া হলে তা দেশের ক্ষতি করবে। ডাকসুর পক্ষ থেকে আমরা অবিলম্বে বাদ পড়া শিক্ষার্থীদের গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, চাকরির পরীক্ষায় দলীয়করণের চেষ্টা করা হচ্ছে। লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ানো, নিয়োগের ক্ষমতা বিভিন্ন কমিটির হাতে দেওয়াসহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সর্বশেষ ৪৯তম বিসিএসে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, ১২ অক্টোবরের আগেই বাদ পড়া শিক্ষার্থীদের গেজেটে অন্তর্ভুক্ত করা হোক। অন্যথায় শিক্ষার্থীরা এ বিষয়ে আরও কর্মসূচি দিতে বাধ্য হবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, চাকরির ক্ষেত্রে মেধার বাইরে অন্য কোনো বিষয়কে প্রাধান্য দেওয়া যাবে না। অনেক বিভাগে প্রথম হওয়া শিক্ষার্থীদেরও গেজেটভুক্ত করা হয়নি। কী কারণে তাদের বাদ দেওয়া হলো, তা স্পষ্ট করতে হবে।

তিনি বলেন, শুধু ভিন্নমতের কারণে কাউকে চাকরি থেকে বঞ্চিত করা হলে তা মেনে নেওয়া হবে না। যারা বৈষম্যের শিকার হয়েছেন, তাদের সসম্মানে গেজেটভুক্ত করে ১২ অক্টোবরের মধ্যে চাকরিতে যোগদানের ব্যবস্থা করতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

শিবিরের রাজনীতি বুঝা শেষ আমার: আম্মার

শিবিরের রাজনীতি বুঝা শেষ আমার: আম্মার

‘বিসিএসের গেজেটে ১৩ আছে, ১৫ আছে কিন্তু আমার মেধাক্রম ১৪ নেই’

‘বিসিএসের গেজেটে ১৩ আছে, ১৫ আছে কিন্তু আমার মেধাক্রম ১৪ নেই’

হল থেকে মুজিবের নাম না বদলানোয় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

হল থেকে মুজিবের নাম না বদলানোয় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু

৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু

ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

আরও পড়ুন

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

২ দফা দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষার্থীদের তালা

২ দফা দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষার্থীদের তালা

‘বিসিএসের গেজেটে ১৩ আছে, ১৫ আছে কিন্তু আমার মেধাক্রম ১৪ নেই’

‘বিসিএসের গেজেটে ১৩ আছে, ১৫ আছে কিন্তু আমার মেধাক্রম ১৪ নেই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম