Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

‘বিসিএসের গেজেটে ১৩ আছে, ১৫ আছে কিন্তু আমার মেধাক্রম ১৪ নেই’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:৫০ পিএম

‘বিসিএসের গেজেটে ১৩ আছে, ১৫ আছে কিন্তু আমার মেধাক্রম ১৪ নেই’

বুশরা জাহান ঐশী।

Advertisement

৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও বাদ পড়েছেন গোপালগঞ্জের মেয়ে বুশরা জাহান ঐশী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। বিসিএসে বিষয়ভিত্তিক ফলাফলে ইংরেজিতে তার মেধাক্রম ছিল ১৪তম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত ফলাফলে ঐশীর আগে-পরের মেধাক্রমে থাকাদের নাম এলেও তার নাম নেই। এ নিয়ে হতাশা প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। তাতে লিখেছেন, ‘৪৯তম (বিশেষ) বিসিএসের গেজেট থেকে বঞ্চিত হলাম। ইংরেজিতে আমার মেধাক্রম ১৪তম। গেজেটে ১৩তম আছে, ১৫তমও আছে, কিন্তু ১৪ নেই।’

ঐশী লেখেন, ‘আল্লাহ তাআলা সাক্ষী, আমি বা আমার পরিবারের কেউ রাজনীতি করি নাই কোনো দিন। সারাজীবন একনিষ্ঠভাবে লেখাপড়ার প্রতি মনোযোগী ছিলাম। তবুও আমাকে কেন গেজেট বঞ্চিত করা হয়েছে, রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ আমার সহায়।’

আরেক পোস্টে বুশরা জাহান ঐশী লিখেছেন, ‘গোপালগঞ্জ জেলার ১১ জনের মধ্যে আমি ছিলাম একমাত্র মেয়ে। আমার হলের সিট পর্যন্ত মেধার ভিত্তিতে পাওয়া। আমার বা আমার পরিবারের কারো নামে কোনো ফৌজদারি মামলা নেই, কেউ কোনো ধরনের রাজনীতিতে যুক্ত নন। আমাদের স্থায়ী ঠিকানা বা আমার কোনো কাগজপত্রে কোনো সমস্যা নেই। তাহলে আমার অপরাধটা আসলে কী? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কাছে শুধু ব্যক্তি হিসেবে আমার অপরাধটি জানতে চাই।’

২০২৫ সালের ১১ নভেম্বর ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। তাতে ক্যাডার পদে নিয়োগের জন্য ৬৬৮ জনকে সুপারিশ করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) এ বিসিএসের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বাকি ৫৭ জন বাদ পড়েছেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের একজন উপসচিব নাম প্রকাশ না করে গণমাধ্যমকে বলেন, ‘সরকারি চাকরিতে ভেরিফিকেশন একটি ধাপ। এ ধাপে সব সময়ই কিছু প্রার্থী বাদ পড়েন। কে বা কারা বাদ পড়েছে, কী কারণে তাদের বাদ দেওয়া হয়েছে, তা বলা বা প্রকাশ করা হয় না। এটি গোপনীয়। সরকারের পলিসি, নির্দেশনা মেইনটেইন করেই এ ভেরিফিকেশন কাজটা হয়। আবার যারা বাদ পড়েছেন, তাদের মধ্যে কেউ কেউ হয়তো পরবর্তীতে আবার গেজেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতেও পারেন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু

৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু

ইতিহাসে মেধাক্রমে প্রথম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই সোহেল রানা

ইতিহাসে মেধাক্রমে প্রথম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই সোহেল রানা

৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ

৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ

একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৫১তম বিসিএসের বিশেষ বিজ্ঞপ্তি, ৫২তম সাধারণ বিসিএস কবে?

৫১তম বিসিএসের বিশেষ বিজ্ঞপ্তি, ৫২তম সাধারণ বিসিএস কবে?

৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক

৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক

আরও পড়ুন

‘বিসিএসের গেজেটে ১৩ আছে, ১৫ আছে কিন্তু আমার মেধাক্রম ১৪ নেই’

‘বিসিএসের গেজেটে ১৩ আছে, ১৫ আছে কিন্তু আমার মেধাক্রম ১৪ নেই’

হল থেকে মুজিবের নাম না বদলানোয় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

হল থেকে মুজিবের নাম না বদলানোয় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু

৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু

ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম