Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে কাজ করছে সরকার: মীর শাহে আলম

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে কাজ করছে সরকার: মীর শাহে আলম

পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। ছবি: যুগান্তর

Advertisement

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, গ্যাস-বিদ্যুৎ সংকটের যে বর্তমান চিত্র তা এই সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সংকট সমাধানের জন্য কাজ করছে সরকার। দীর্ঘদিনের এই সংকট পরিস্থিতি মোকাবেলা করতে সরকারকে চার বছর সময় দিতে হবে। এরপর সরকার যদি ব্যর্থ হয় তা খুঁজতে হবে, তখন এ নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগের অঙ্গুল তোলা ন্যায় সঙ্গত হবে।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, সার সংকট কোথায় হচ্ছে?  যে সব জেলায় বেহেশতের টিকিট বিক্রি করে একটি দল জনগণকে ধোকা দিয়ে ভোট নিয়ে নির্বাচিত হয়েছে সে সব এলাকায় কৃত্রিমভাবে সারের সংকট সৃষ্টি করা হচ্ছে। আর সরকারের বিরুদ্ধে এ নিয়ে অভিযোগের সুর তোলা হচ্ছে।

মঙ্গলবার সকালে পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই এসব কথা বলেন। কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন প্রতিমন্ত্রী।

এ সময় শহীদ আবু সাঈদের অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদের যে অবদান, তা শুধু ইতিহাস নয়, এটি সকলের অনুপ্রেরণা। তার বাবা-মা গর্বিত বাবা-মা। শহীদ আবু সাঈদ দেশের সম্পদ। আবু সাঈদ গণঅভ্যুত্থানের বীর সৈনিক। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শহীদ আবু সাঈদের ঘর নির্মাণ এবং তার কবরের সৌন্দর্যবর্ধনের জন্য আবু সাঈদ ফাউন্ডেশনে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা করেন।

পীরগঞ্জসহ অবহেলিত এলাকাগুলোকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে সরকার কাজ করছে বলেও তিনি জানান। উন্নয়ন কর্মকান্ডে কে নির্বাচিত হয়েছেন, কে হননি তা দেখা হবে না। ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর একটি কর্মসূচি। দেশের কোনো পরিবার এ কর্মসূচি থেকে বাদ পড়বে না।

এ সময় তিনি ফ্যামিলি কার্ড নিয়ে বিরোধী দলের সমালোচনা করেন। মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের প্রতিমন্ত্রী বলেন, দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতনের ব্যবস্থা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য কাজ করেনি, তারা শুধু দায়ভার পার করে দিয়েছে।

বর্তমান সরকার চরম সংকটপূর্ণ অবস্থায় দেশ পেয়েছে। তাই সমস্যাগুলো সমাধানের সুযোগ দিতে হবে। সংকট মোকাবেলা করার জন্য সরকারের যে ইচ্ছা আছে তা নিশ্চই সরকারের বিভিন্ন দৃশ্যমান উদ্যোগ তা জনগণকে মনে করিয়ে দেয়। দেশের প্রধানমন্ত্রী তারেক রহমনের চাওয়া পাওয়ার কিছু নেই। তিনি অনেক দুর্যোগ মেকাবেলা করে দেশের উন্নয়নের জন্য দায়িত্ব নিয়েছেন। তাকে সুযোগ দিতে হবে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য।

কবর জিয়ারত শেষে ফেরার পথে প্রতিমন্ত্রী পীরগঞ্জ পৌরসভার ৩ বেসরকারি স্কুল-কলেজ পরিদর্শন করেন। দুপুরে প্রতিমন্ত্রী প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে বড়দরগাহ্-ভেন্ডাবাড়ি আঞ্চলিক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশসহ বিএনপির জেলা, উপজেলা পর্যায়ের নেতা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

আবু সাঈদ হত্যা বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

ভ্যাট বিভাগের অভিযানে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ

ভ্যাট বিভাগের অভিযানে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ

প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ভিডিও করে চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার ২

প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ভিডিও করে চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার ২

চরমোনাই ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান

চরমোনাই ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান

মিঠাপুকুরের পর পার্বতীপুরে মিলল ৯২ রাউন্ড গুলি, জনমনে আতঙ্ক

মিঠাপুকুরের পর পার্বতীপুরে মিলল ৯২ রাউন্ড গুলি, জনমনে আতঙ্ক

আরও পড়ুন

কপাল পুড়ল টুঙ্গিপাড়া বিএনপি নেতার

কপাল পুড়ল টুঙ্গিপাড়া বিএনপি নেতার

অস্ত্র-গুলি-শাড়িসহ কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

অস্ত্র-গুলি-শাড়িসহ কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর

ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর

কাজের প্রলোভনে স্কুলছাত্রীকে পাচারের চেষ্টা, গ্রেফতার ২

কাজের প্রলোভনে স্কুলছাত্রীকে পাচারের চেষ্টা, গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম