Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাবার মৃত্যুর শোকের মধ্যেই চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পিএম

বাবার মৃত্যুর শোকের মধ্যেই চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

Advertisement

ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে বাবার মৃত্যুর পাঁচ দিন পর চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অসুস্থ শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজ্জাক বিশ্বাস (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি জানাজানি হয়। এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাজ্জাক বিশ্বাসের বাড়ি রাজবাড়ীর খানখানাপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে শিশুটির বাবা মারা যান। বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে কলাগাছের আড়ালে শিশুটিকে কাঁদতে দেখেন তার ফুফু। পরে শিশুটির শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়, সে ধর্ষণচেষ্টার শিকার হয়েছে।

এ সময় ঘটনাস্থলের পাশে রাজ্জাক বিশ্বাসকে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এদিকে, শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় শিশুটির বোন বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় রাজ্জাক বিশ্বাসকে গ্রেফতার দেখানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না

এমপি নায়াব ইউসুফ ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না

দেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

দেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

অকালে ঝরে গেল এক কিশোর ফুটবলারের প্রাণ

অকালে ঝরে গেল এক কিশোর ফুটবলারের প্রাণ

আত্মহত্যার নাটক সাজিয়েও পার পেলেন না স্বামী

আত্মহত্যার নাটক সাজিয়েও পার পেলেন না স্বামী

পরকীয়া সন্দেহে ৫০ হাজার টাকার চুক্তিতে কিশোর ওমরকে হত্যা

পরকীয়া সন্দেহে ৫০ হাজার টাকার চুক্তিতে কিশোর ওমরকে হত্যা

মিথ্যা মামলা করায় স্বামী-স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

মিথ্যা মামলা করায় স্বামী-স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

আরও পড়ুন

তাজমীন হত্যাকাণ্ড: সুমনের দেওয়া তথ্যে মোবাইল উদ্ধার

তাজমীন হত্যাকাণ্ড: সুমনের দেওয়া তথ্যে মোবাইল উদ্ধার

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

এমপি নায়াব ইউসুফ ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না

ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না

রাজশাহীর চরে বন্দুক-এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

রাজশাহীর চরে বন্দুক-এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম