Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আত্মহত্যার নাটক সাজিয়েও পার পেলেন না স্বামী

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম

আত্মহত্যার নাটক সাজিয়েও পার পেলেন না স্বামী

Advertisement

ফরিদপুরে আত্মহত্যার নাটক সাজিয়েও পার পেলেন না স্বামী। যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর বিষজাতীয় ‘গুল’ খাইয়ে হত্যার দায়ে স্বামী মো. জিল্লুর মোল্যাকে (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের আছাদ মোল্যার ছেলে জিল্লুর মোল্যার সঙ্গে পারিবারিকভাবে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন জিল্লুর। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ লেগেই থাকত।

২০১৯ সালের ১৯ মার্চ বিকাল ৩টার দিকে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে নিহতের স্বজনরা জানতে পারেন, স্বামীর সঙ্গে ঝগড়ার পর দুপুর ১টার দিকে ওই গৃহবধূ বিষজাতীয় ‘গুল’ খেয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে স্বজনরা জিল্লুরের বাড়িতে গিয়ে উঠানে চৌকির উপর তার লাশ পড়ে থাকতে দেখেন।

এ ঘটনায় মৃতের দুলাভাই ইমরান মোল্যা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে বেরিয়ে আসে, ঘটনাটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিতভাবে গৃহবধূকে গুল খাইয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিকোটিনজাতীয় বিষক্রিয়ার কারণেই ওই নারীর মৃত্যু হয়েছে। তার শ্বাসনালি ও পরিপাকতন্ত্রে উচ্চমাত্রার ‘গুল’ পাওয়া যায়।

চিকিৎসকের মতামতে বলা হয়, বিষক্রিয়ায় শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে এবং মৃত্যুর ধরন ছিল স্পষ্টত হত্যাজনিত।

মামলার তদন্ত শেষে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিমুদ্দিন জিল্লুর মোল্যাকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ ও ময়নাতদন্ত প্রতিবেদন উপস্থাপন করে। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় জিল্লুর মোল্যাকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন ও নির্মমভাবে হত্যার ঘটনায় আদালতের এ রায় অত্যন্ত দৃষ্টান্তমূলক। আশা করছি, এ ধরনের অপরাধের বিরুদ্ধে আদালতের এমন কঠোর সিদ্ধান্ত সমাজে ইতিবাচক বার্তা দেবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরকীয়া সন্দেহে ৫০ হাজার টাকার চুক্তিতে কিশোর ওমরকে হত্যা

পরকীয়া সন্দেহে ৫০ হাজার টাকার চুক্তিতে কিশোর ওমরকে হত্যা

মিথ্যা মামলা করায় স্বামী-স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

মিথ্যা মামলা করায় স্বামী-স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, দুই তরুণের যাবজ্জীবন

মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, দুই তরুণের যাবজ্জীবন

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

উদ্বোধনে দাওয়াত পাননি, মাতবরের ক্ষোভের জেরে ৩০ শিক্ষার্থীর লেখাপড়ায় ব্যাঘাত

উদ্বোধনে দাওয়াত পাননি, মাতবরের ক্ষোভের জেরে ৩০ শিক্ষার্থীর লেখাপড়ায় ব্যাঘাত

ক্রেতার ছদ্মবেশে মাদকের বড় চালান আটক ডিএনসির

ক্রেতার ছদ্মবেশে মাদকের বড় চালান আটক ডিএনসির

আরও পড়ুন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ক্যাম্পাসে নিয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা

উপাচার্যকে ক্যাম্পাসে নিয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা

হাসিনা হত্যা মামলায় প্রেমিকের যাবজ্জীবন

হাসিনা হত্যা মামলায় প্রেমিকের যাবজ্জীবন

আনোয়ারুজ্জামানের এপিএসের ৩ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

আনোয়ারুজ্জামানের এপিএসের ৩ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম