Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ক্রেতার ছদ্মবেশে মাদকের বড় চালান আটক ডিএনসির

Advertisement

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম

ক্রেতার ছদ্মবেশে মাদকের বড় চালান আটক ডিএনসির

ছবি: সংগৃহীত

Advertisement

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবার একটি বড় চালান আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (৩ অক্টোবর) ক্রেতার ছদ্মবেশে অভিযান চালিয়ে পৌরসভার লোকাল বাসস্ট্যান্ড এলাকা ও কামারগ্রামে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতার মাদক কারবারীরা হলেন- আলফাডাঙ্গা পৌরসভার কালীবাবু রোড এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে মাহাবুল ইসলাম (৪৩), আরাজি রুদ্রবানা গ্রামের ইদ্রিস শেখের ছেলে এনামুল শেখ (৩৭) এবং কামারগ্রামের মৃত নিজাম খানের ছেলে লিমন খান (২৫)।

ডিএনসি সূত্রের ভাষ্য, ইয়াবা বিক্রির গোপন তথ্য পেয়ে ফরিদপুর জেলা কার্যালয়ের একটি দল ক্রেতার পরিচয়ে প্রথমে মাহাবুল ইসলাম ও এনামুল শেখের সঙ্গে যোগাযোগ করে। পৌরসভার শ্মশানঘাট এলাকায় তাদের সঙ্গে ইয়াবার দরদাম চূড়ান্ত করার পর বাসস্ট্যান্ড এলাকায় টাকা লেনদেন ও ১ হাজার ৯ শত পিস ইয়াবা হস্তান্তরের মুহূর্তে মাহাবুল ও এনামুলকে আটক করা হয়। 

ডিএনসি জানায়, আটক দুজনের নিকট থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে উপজেলার কামারগ্রামে অভিযান চালানো হয়। সেখান থেকে লিমন খানকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে আরও ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে ২ হাজার ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) রাসেল কবির অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই পায়ের শক্তি হারিয়েও শিক্ষার আলো ছড়াচ্ছেন অপূর্ব

দুই পায়ের শক্তি হারিয়েও শিক্ষার আলো ছড়াচ্ছেন অপূর্ব

জামাইয়ের সঙ্গে মেয়ের বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন মা!

জামাইয়ের সঙ্গে মেয়ের বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন মা!

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৩৪ ডেঙ্গু ও ৪২ হামের রোগী শনাক্ত

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৩৪ ডেঙ্গু ও ৪২ হামের রোগী শনাক্ত

পেটে গজ রেখে সেলাইয়ের পর রোগীর মৃত্যু, সমরিতা হাসপাতালের ওটি বন্ধ ঘোষণা

পেটে গজ রেখে সেলাইয়ের পর রোগীর মৃত্যু, সমরিতা হাসপাতালের ওটি বন্ধ ঘোষণা

ফরিদপুর থানার লুট হওয়া গুলি-টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড কানাইপুরে উদ্ধার

ফরিদপুর থানার লুট হওয়া গুলি-টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড কানাইপুরে উদ্ধার

ফরিদপুর মেডিকেলের প্রিজনসেলে হত্যা মামলার হাজতির মৃত্যু

ফরিদপুর মেডিকেলের প্রিজনসেলে হত্যা মামলার হাজতির মৃত্যু

আরও পড়ুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে গার্ল গাইডদের নেতৃত্ব দেওয়ার আহ্বান গাজীপুরের ডিসির

ডেঙ্গু নিয়ন্ত্রণে গার্ল গাইডদের নেতৃত্ব দেওয়ার আহ্বান গাজীপুরের ডিসির

কুমিল্লার ২৭ কিশোর গ্যাং সদস্যের ঠাঁই হলো গাজীপুরে

কুমিল্লার ২৭ কিশোর গ্যাং সদস্যের ঠাঁই হলো গাজীপুরে

সেই জামায়াত নেতার সদস্যপদ বাতিল

সেই জামায়াত নেতার সদস্যপদ বাতিল

পুত্রবধূকে চাকরি না দেওয়ায় স্কুলের মাঠে কলাগাছ লাগালেন দাতা সদস্য

পুত্রবধূকে চাকরি না দেওয়ায় স্কুলের মাঠে কলাগাছ লাগালেন দাতা সদস্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম