Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফরিদপুর থানার লুট হওয়া গুলি-টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড কানাইপুরে উদ্ধার

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

ফরিদপুর থানার লুট হওয়া গুলি-টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড কানাইপুরে উদ্ধার

Advertisement

ফরিদপুর কোতোয়ালি থানা থেকে লুট হওয়া শটগানের তাজা কার্তুজ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি) ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। উদ্ধার করা এসব গোলাবারুদ ২০২৪ সালের ৫ আগস্ট ফরিদপুর কোতোয়ালি থানা থেকে লুট হওয়া বলে জানিয়েছে এসআরবি।

বুধবার ভোর পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের আখ সেন্টারের পাশের একটি পুরোনো ভবনে অভিযান চালিয়ে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।

এসআরবি ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, অভিযানে ২৭ রাউন্ড শটগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ারশেল ও ৭টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। পরে এসব অস্ত্র ও গোলাবারুদ সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা তৈরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে কানাইপুরের ওই পুরোনো আধাপাকা ভবনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফরিদপুর মেডিকেলের প্রিজনসেলে হত্যা মামলার হাজতির মৃত্যু

ফরিদপুর মেডিকেলের প্রিজনসেলে হত্যা মামলার হাজতির মৃত্যু

শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরালের পর আটক মা

শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরালের পর আটক মা

আলফাডাঙ্গায় কলেজে স্মার্টফোন নিষিদ্ধ

আলফাডাঙ্গায় কলেজে স্মার্টফোন নিষিদ্ধ

স্বামীকে দেশে ফেরাতে সন্তানকে নিয়ে যে কাণ্ড করলেন স্ত্রী

স্বামীকে দেশে ফেরাতে সন্তানকে নিয়ে যে কাণ্ড করলেন স্ত্রী

৫০০ শিক্ষার্থীর পাঠদান চলছে মাত্র ৩ শিক্ষক দিয়ে

৫০০ শিক্ষার্থীর পাঠদান চলছে মাত্র ৩ শিক্ষক দিয়ে

সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আরও পড়ুন

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম