Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফরিদপুর মেডিকেলের প্রিজনসেলে হত্যা মামলার হাজতির মৃত্যু

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম

ফরিদপুর মেডিকেলের প্রিজনসেলে হত্যা মামলার হাজতির মৃত্যু

Advertisement

ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের প্রিজনসেলে চিকিৎসাধীন অবস্থায় ফজল শেখ (৬৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

ফজল শেখ একটি হত্যা মামলায় ফরিদপুর কারাগারে বন্দি ছিলেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে তীব্র নিম্ন রক্তচাপে (হাইপোটেনশন) অসুস্থ হয়ে পড়েন ফজল শেখ। প্রথমে তাকে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে মেডিসিন ওয়ার্ডের প্রিজন সেলে রেখে তার চিকিৎসা চলছিল।

ফরিদপুরের জেল সুপার শাওকত হোসেন মিয়া যুগান্তরকে জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক ফজল শেখকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, ‘ইরিভারসিবল কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট’ ও ‘কার্ডিওজেনিক শক’-এর কারণে তার মৃত্যু হয়েছে।

ফজল শেখ ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলীয়াবাদ গ্রামের নুর প্রামাণিকের ছেলে। তিনি ফরিদপুর কোতোয়ালি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় কারাগারে বন্দি ছিলেন।

আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফরিদপুর থানার লুট হওয়া গুলি-টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড কানাইপুরে উদ্ধার

ফরিদপুর থানার লুট হওয়া গুলি-টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড কানাইপুরে উদ্ধার

শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরালের পর আটক মা

শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরালের পর আটক মা

আলফাডাঙ্গায় কলেজে স্মার্টফোন নিষিদ্ধ

আলফাডাঙ্গায় কলেজে স্মার্টফোন নিষিদ্ধ

স্বামীকে দেশে ফেরাতে সন্তানকে নিয়ে যে কাণ্ড করলেন স্ত্রী

স্বামীকে দেশে ফেরাতে সন্তানকে নিয়ে যে কাণ্ড করলেন স্ত্রী

৫০০ শিক্ষার্থীর পাঠদান চলছে মাত্র ৩ শিক্ষক দিয়ে

৫০০ শিক্ষার্থীর পাঠদান চলছে মাত্র ৩ শিক্ষক দিয়ে

সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আরও পড়ুন

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম