Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জামাইয়ের সঙ্গে মেয়ের বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন মা!

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১:১০ পিএম

জামাইয়ের সঙ্গে মেয়ের বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন মা!

ছবি: সংগৃহীত

Advertisement

নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে এনে প্রকাশ্যে বাজারে দুধ দিয়ে গোসল করেছেন জুলেখা বেগম নামে এক মা। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বোয়ালমারী উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। এরই মধ্যে দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

জুলেখা বেগম বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহশিন মোল্লার স্ত্রী। তার মেয়ে মনিরা খাতুনকে (৩০) ১৪ বছর আগে সুমন শেখ (৩২) নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়।

জুলেখা বেগম জানান, বিয়ের পর থেকেই তার মেয়েকে নির্যাতন করতেন সুমন। তিনি নেশাগ্রস্ত হয়ে মেয়েকে নিয়মিত মারধর করতেন। কয়েকদিন আগে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তালাকের পর মেয়েকে নিয়ে আসা হয়েছে। এরপর শুক্রবার সকালে নিজে দুধ দিয়ে গোসল করে তিনি তার ওয়াদা রক্ষা করেছেন।

মনিরা খাতুনের বাবা মহশিন মোল্লা বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়েকে স্বামী নির্যাতন ও মারধর করতেন। তিনি নেশা করতেন। অতিষ্ঠ হয়ে মেয়েকে ছাড়িয়ে আনা হয়েছে। পরে শুক্রবার সকালে ওয়াদা অনুযায়ী আমার স্ত্রী দুধ দিয়ে গোসল করেছেন।

তবে নেশাগ্রস্থ ও মারধরের বিষয় জানতে চাইলে সুমন শেখ অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৩৪ ডেঙ্গু ও ৪২ হামের রোগী শনাক্ত

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৩৪ ডেঙ্গু ও ৪২ হামের রোগী শনাক্ত

বিয়ের আগেই ভবিষ্যৎ স্ত্রীর ওপর তালাকের শর্ত দিলে কী হবে?

বিয়ের আগেই ভবিষ্যৎ স্ত্রীর ওপর তালাকের শর্ত দিলে কী হবে?

দুই তালাকের পর খোলা হলে মোট কয় তালাক হয়?

দুই তালাকের পর খোলা হলে মোট কয় তালাক হয়?

পেটে গজ রেখে সেলাইয়ের পর রোগীর মৃত্যু, সমরিতা হাসপাতালের ওটি বন্ধ ঘোষণা

পেটে গজ রেখে সেলাইয়ের পর রোগীর মৃত্যু, সমরিতা হাসপাতালের ওটি বন্ধ ঘোষণা

ফরিদপুর থানার লুট হওয়া গুলি-টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড কানাইপুরে উদ্ধার

ফরিদপুর থানার লুট হওয়া গুলি-টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড কানাইপুরে উদ্ধার

ফরিদপুর মেডিকেলের প্রিজনসেলে হত্যা মামলার হাজতির মৃত্যু

ফরিদপুর মেডিকেলের প্রিজনসেলে হত্যা মামলার হাজতির মৃত্যু

আরও পড়ুন

কক্সবাজারে হারিয়ে গেছে সহস্রাধিক পুকুর, প্রতিবছর নামছে ভূগর্ভস্থ পানির স্তর

কক্সবাজারে হারিয়ে গেছে সহস্রাধিক পুকুর, প্রতিবছর নামছে ভূগর্ভস্থ পানির স্তর

মানিকগঞ্জ পৌরসভায় যোগ দিলেন নতুন প্রশাসক

মানিকগঞ্জ পৌরসভায় যোগ দিলেন নতুন প্রশাসক

জামাইয়ের সঙ্গে মেয়ের বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন মা!

জামাইয়ের সঙ্গে মেয়ের বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন মা!

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম