Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অকালে ঝরে গেল এক কিশোর ফুটবলারের প্রাণ

Advertisement

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পিএম

অকালে ঝরে গেল এক কিশোর ফুটবলারের প্রাণ

সিনহা শেখ

Advertisement

ফরিদপুরের ভাঙ্গায় অকালে ঝরে গেল এক কিশোর ফুটবলারের প্রাণ। পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিনহা শেখ (১৬) নামে উদীয়মান এক কিশোর ফুটবলার নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিনহা শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিকনগর এলাকার শাহদাৎ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বাবনাতলা এলাকায় ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তীব্র ধাক্কায় মোটরসাইকেলসহ চালক সিনহা মহাসড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে খাদ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। ঘটনার পরপরই ঘাতক পিকআপটি দ্রুত পালিয়ে যায়।

এলাকাবাসী ও ক্রীড়ামোদী তরুণরা জানান, সিনহা একজন অত্যন্ত প্রতিভাবান ফুটবলার ছিল। স্থানীয় পর্যায়ে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ফুটবল টুর্নামেন্টে তার বেশ সুখ্যাতি ছিল। ফুটবলকে ভালোবেসে প্রায় প্রতিদিনই সে বিভিন্ন এলাকায় খেলতে যেত; কিন্তু একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়া ঘাতক পিকআপটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আত্মহত্যার নাটক সাজিয়েও পার পেলেন না স্বামী

আত্মহত্যার নাটক সাজিয়েও পার পেলেন না স্বামী

পরকীয়া সন্দেহে ৫০ হাজার টাকার চুক্তিতে কিশোর ওমরকে হত্যা

পরকীয়া সন্দেহে ৫০ হাজার টাকার চুক্তিতে কিশোর ওমরকে হত্যা

মিথ্যা মামলা করায় স্বামী-স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

মিথ্যা মামলা করায় স্বামী-স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, দুই তরুণের যাবজ্জীবন

মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, দুই তরুণের যাবজ্জীবন

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

উদ্বোধনে দাওয়াত পাননি, মাতবরের ক্ষোভের জেরে ৩০ শিক্ষার্থীর লেখাপড়ায় ব্যাঘাত

উদ্বোধনে দাওয়াত পাননি, মাতবরের ক্ষোভের জেরে ৩০ শিক্ষার্থীর লেখাপড়ায় ব্যাঘাত

আরও পড়ুন

স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির

কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির

শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

পারমাণবিক বিক্রিয়ার অনুমতি রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের খুব কাছে বাংলাদেশ

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের খুব কাছে বাংলাদেশ

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম