Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

Advertisement

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ এএম

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

ছবি: সংগৃহীত

Advertisement

গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিকরা প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রহিমা (২৫) বেগম গাজীপুরা এলাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে ওভারটাইমের কাজ শেষে মহাসড়ক পার হচ্ছিলেন রহিমা বেগম। এ সময় দ্রুতগতির একটি ইউনাইটেড পরিবহনের বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের সহকর্মীসহ স্থানীয় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 


এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে বিক্ষুব্ধ শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ  মাকসুদুল আলম বলেন, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার

মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

আরও পড়ুন

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

রংপুরে ৪ খুন আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম