Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

ফাইল ছবি

Advertisement

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। 

রোববার (৪ অক্টোবর) সকালে সদর উপজেলার দেহন এলাকায় ইটবোঝাই ট্রাক্টরের চাপায় মিসতাহা জান্নাত সারা (১১) নামে ওই মাদ্রাসাছাত্রী নিহত হয়। 

এর আগে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে গড়েয়া ইউনিয়নের কিসমত তেওয়ারিগাঁও এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রঞ্জন বর্মন (২০) ও তার বন্ধু মোস্তাকিম হোসেন মুন (১৮) নিহত হন।

জানা গেছে, এদিন সকাল ১০টার দিকে ভেলাজান-দেহন আঞ্চলিক সড়কের দেহন আগাটোলা মোড় এলাকায় ইটবোঝাই ট্রাক্টরের চাপায় মিসতাহা জান্নাত সারা নিহত হয়। নিহত সারা বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী এলাকার সাইফুল ইসলামের মেয়ে। বাবা দীর্ঘদিন দুবাইয়ে অবস্থানের কারণে সে সদর উপজেলার দেহন ময়দানে খালার বাসায় থেকে দেবাডাঙ্গী মাদ্রাসায় পড়াশোনা করত। 

নিহতের মামা আমিনুল ইসলাম বলেন, মাদ্রাসা থেকে বাইসাইকেলে খালার বাসায় ফেরার পথে সারা ওই এলাকায় পৌঁছলে ইটবোঝাই একটি মহেন্দ্র ট্রাক্টর বেপরোয়া গতিতে এসে তার বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে সারা সড়কে পড়ে গেলে ট্রাক্টরটি তার উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক্টরের চালককে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। 

অন্যদিকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কিসমত তেওয়ারিগাঁও সাহাপাড়া মোড়ে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রঞ্জন ও মোস্তাকিম গুরুতর আহত হন। রঞ্জন মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এবং মোস্তাকিম পেছনে বসা ছিলেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রঞ্জনকে মৃত ঘোষণা করেন। তার বুকের বাম পাশে গভীর আঘাত ছিল। গুরুতর আহত মোস্তাকিমের বাম চোখ, মুখ ও বাম কানে আঘাত লাগে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথে শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী বলেন, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় পৃথক এজাহার দেওয়া হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত

ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে রাতভর পুলিশের অভিযান, গ্রেফতার ৯৮

নারায়ণগঞ্জে রাতভর পুলিশের অভিযান, গ্রেফতার ৯৮

দৌলতপুরে বিএনপি নেতা ও ‘জোড়া হত্যা’ মামলার আসামিসহ গ্রেফতার ১৮

দৌলতপুরে বিএনপি নেতা ও ‘জোড়া হত্যা’ মামলার আসামিসহ গ্রেফতার ১৮

১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতা গ্রেফতার

১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম