Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দৌলতপুরে বিএনপি নেতা ও ‘জোড়া হত্যা’ মামলার আসামিসহ গ্রেফতার ১৮

Advertisement

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১০ পিএম

দৌলতপুরে বিএনপি নেতা ও ‘জোড়া হত্যা’ মামলার আসামিসহ গ্রেফতার ১৮

ফাইল ছবি

Advertisement

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি নেতা মনি ফরাজী এবং কাকন বাহিনীর সক্রিয় সদস্য ও জোড়া হত্যা মামলার আসামি টুয়েলসহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জুয়ার আসর থেকে গ্রেফতার মনি ফরাজী মরিচা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি। অন্যদিকে টুয়েল ওই এলাকার আলাই ফরাজীর ছেলে। পুলিশের দাবি, টুয়েল কাকন বাহিনীর সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে জোড়া হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন, ছয় বোতল স্কাব কফ সিরাপসহ একজন, জুয়া খেলার অভিযোগে মনি ফরাজীসহ সাতজন, মাদক সেবনের অভিযোগে দুজন এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়। এছাড়া দুটি ওয়ারেন্ট রিকল মূলে খারিজ করা হয়েছে। সব মিলিয়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়।

মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, রাতে পুলিশের অভিযানে ওয়ার্ড বিএনপির সভাপতি মনি ফরাজী এবং কাকন বাহিনীর সদস্য টুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৌলতপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে প্রায় ৮০ জন পুলিশ সদস্য নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় অভিযান জোরদার করা হয়।

তিনি বলেন- আদাবাড়িয়া, প্রাগপুর, রামকৃষ্ণপুর, মথুরাপুর, ফিলিপনগর, মরিচা ও পিয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কাকন বাহিনীর সক্রিয় সদস্য ও জোড়া হত্যাসহ বিভিন্ন মামলার আসামি টুয়েলও রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতা গ্রেফতার

১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতা গ্রেফতার

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগের ‘ভয়ঙ্কর’ হ্যাকার গ্রেফতার

অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগের ‘ভয়ঙ্কর’ হ্যাকার গ্রেফতার

জুলাই হত্যা মামলায় ফের গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল

জুলাই হত্যা মামলায় ফের গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল

আ.লীগ নেত্রী সর্মি গ্রেফতার

আ.লীগ নেত্রী সর্মি গ্রেফতার

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র‌-গুলিসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র‌-গুলিসহ গ্রেফতার ১

আরও পড়ুন

নারায়ণগঞ্জে রাতভর পুলিশের অভিযান, গ্রেফতার ৯৮

নারায়ণগঞ্জে রাতভর পুলিশের অভিযান, গ্রেফতার ৯৮

দৌলতপুরে বিএনপি নেতা ও ‘জোড়া হত্যা’ মামলার আসামিসহ গ্রেফতার ১৮

দৌলতপুরে বিএনপি নেতা ও ‘জোড়া হত্যা’ মামলার আসামিসহ গ্রেফতার ১৮

১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতা গ্রেফতার

১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম