অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগের ‘ভয়ঙ্কর’ হ্যাকার গ্রেফতার
Advertisement
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পিএম
গ্রেফতার মো. রাকিবুল হাসান। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
২৪-এর গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ ছাত্রলীগের হয়ে সাইবার হামলা চালিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও কুরুচিপূর্ণ তথ্য প্রচারকারী ভয়ঙ্কর হ্যাকার মো. রাকিবুল হাসানকে (২২) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে চাঁদপুর আদালতে পাঠান।
থানা পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাড়খাদিয়া তপাদার বাড়ির শিপন তপাদারের ছেলে মো. রাকিবুল হাসান (২২) গণঅভ্যুত্থানের পর কাতারে অবস্থান করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তি, সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হ্যাক করে। শুধু হ্যাক করেই ক্ষান্ত থাকেনি রাকিবুল, ওইসব অ্যাকাউন্ট নিজের দখলে নিয়ে অশ্লীল কথা ও কুরুচিপূর্ণ ছবি দিয়ে ওই ব্যক্তিদের সম্মানহানির চেষ্টা করে। যদিও ওইসব ব্যক্তি অনেকেই এই ঘটনায় জিডি করেছেন। এতদিন তিনি দেশের বাইরে থেকে এসব অপকর্ম করলেও সম্প্রতি গোপনে তিনি দেশে ফিরে আসে।
স্থানীয় লোকজন তার উপস্থিতি নিশ্চিত হয়ে পুলিশে খবর দিলে থানা পুলিশের একটি দল তাকে শনিবার (৩ অক্টোবর) আটক করে। পরে রোববার (৪ অক্টোবর) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে চাঁদপুর আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে পাঠান।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, নিষিদ্ধ সংগঠনের সদস্য রাকিবুল হাসানকে আটকের পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

