Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

Advertisement

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পিএম

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার আ.লীগ নেতা রিপন হাওলাদার। ছবি: যুগান্তর

Advertisement

ঝালকাঠির নলছিটিতে জুয়া খেলার সময় নগদ টাকা এবং মাদকদ্রব্য ও জুয়ার সরঞ্জামসহ রিপন হাওলাদার ওরফে ‘হঠাৎ রিপন’ (৪৫) নামে এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৩ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার ব্র্যাক হাউজ আবাসনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিপন হাওলাদার উপজেলার মালুহার গ্রামের মৃত আ. লতিফ হাওলাদারের ছেলে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোল্লারহাট ইউনিয়ন কমিটির নেতা।

পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানা পুলিশের একটি দল গোপালপুর এলাকার তুলু মালির বসতঘরে অভিযান চালায়। এ সময় জুয়া ও নেশার সরঞ্জাম এবং নগদ টাকাসহ রিপন হাওলাদারকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কামদেবপুর গ্রামের মৃত মান্নাতের ছেলে মো. নাছির উদ্দিনসহ (৫০) জুয়া খেলায় জড়িত আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ডোপ টেস্টে রিপনের মাদক সেবনের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামি রিপন হালদারকে রোববার আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পলাতকদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগের ‘ভয়ঙ্কর’ হ্যাকার গ্রেফতার

অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগের ‘ভয়ঙ্কর’ হ্যাকার গ্রেফতার

১৫৫ কোটিসহ জাফরউল্লাহ পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধের অনুমোদন

১৫৫ কোটিসহ জাফরউল্লাহ পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধের অনুমোদন

জুলাই হত্যা মামলায় ফের গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল

জুলাই হত্যা মামলায় ফের গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল

স্থানীয়দের প্রশ্ন— রবিউল তুমি কার?

বিএনপির কর্মী দাবি, আ.লীগের কমিটিতে নাম স্থানীয়দের প্রশ্ন— রবিউল তুমি কার?

আ.লীগ নেত্রী সর্মি গ্রেফতার

আ.লীগ নেত্রী সর্মি গ্রেফতার

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

আরও পড়ুন

পিরোজপুরে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ

পিরোজপুরে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ

মাদ্রাসাছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ, কিশোর গ্যাং সদস্য আটক

মাদ্রাসাছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ, কিশোর গ্যাং সদস্য আটক

ড. খন্দকার মারুফ উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর নেতৃত্বের কোনো বিকল্প নেই

উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর নেতৃত্বের কোনো বিকল্প নেই

ছাত্রদল নেতার শরীর ঝলসে দিল আ.লীগ নেতার ছেলে

ছাত্রদল নেতার শরীর ঝলসে দিল আ.লীগ নেতার ছেলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম