নারায়ণগঞ্জে রাতভর পুলিশের অভিযান, গ্রেফতার ৯৮
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদককারবারি, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার আসামিসহ ৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল থেকে রোববার (৪ অক্টোবর) ভোর পর্যন্ত জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
জেলা পুলিশের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেফতার ৯৮ জনের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৯ জন সদস্য, মাদককারবারি ৮ জন, মাদকসেবী ৫৮ জন, চোর একজন, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৭ জন, নিয়মিত মামলার আসামি ৮ জন এবং অন্যান্য আইনে ৭ জন রয়েছেন।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১৫ জন, ফতুল্লা মডেল থানায় ২৪ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ২৪ জন, বন্দর থানায় ৭ জন, সোনারগাঁ থানায় ২০ জন, রূপগঞ্জ থানায় ৭ জন এবং আড়াইহাজার থানায় একজন রয়েছেন।
অভিযানে সদর থানায় ২১২ পিস, ফতুল্লায় ৪০ পিস, সিদ্ধিরগঞ্জে ৩০ পিস এবং সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

