Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পানীয় সেবনে তরুণের মৃত্যু, অসুস্থ ৪

Advertisement

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম

বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পানীয় সেবনে তরুণের মৃত্যু, অসুস্থ ৪

Advertisement

নোয়াখালী সদর উপজেলায় মাছের বারবিকিউ পার্টিতে মদ ও বিভিন্ন মাদকদ্রব্য মিশিয়ে তৈরি ‘ঝাক্কাস’ নামের এক পানীয় সেবনের পর মোহাম্মদ সাকিব (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও চার তরুণ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি তিনজন নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাকিবের মৃত্যু হয়।

মৃত সাকিব সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মুসলিম কলোনির মৃত এফরান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক প্রবাসী বন্ধু দেশে ফেরায় গত শুক্রবার রাত ১১টার দিকে কাদিরহানিফ ইউনিয়নের মহিলা কলেজের পূর্বপাশে খালপাড় এলাকায় মিলনের বাড়িতে কয়েকজন তরুণ মাছের বারবিকিউ পার্টির আয়োজন করেন। পার্টি চলাকালে তারা মদের সঙ্গে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ‘ঝাক্কাস’ নামে একটি পানীয় তৈরি করে পান করেন। খাওয়া-দাওয়া ও আড্ডা শেষে সবাই বাড়ি ফিরে যান।

পরদিন শনিবার ভোর ৫টার দিকে সাকিবসহ পাঁচজনই বিষক্রিয়ায় তীব্র অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও সকালে সাকিব ও মো. টিপুর (২৫) শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। বেলা ১১টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

অসুস্থদের মধ্যে সাইফুল ইসলাম পাখির (২২) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অপর তিনজন—মো. টিপু (২৫), মনির হোসেন শান্ত (২৩) ও মোহাম্মদ রাসেলকে (২৩) নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, একাধিক মাদকদ্রব্যের মিশ্রণে বিষাক্ত পানীয় তৈরি করে পান করায় এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নোয়াখালীতে আটক ১৭০, আইনি ব্যবস্থা ১৮ জনের বিরুদ্ধে

কিশোর গ্যাংবিরোধী অভিযান নোয়াখালীতে আটক ১৭০, আইনি ব্যবস্থা ১৮ জনের বিরুদ্ধে

একে একে হারিয়েছেন ১০ সন্তান-স্বামীকে, অনাহারে দিন কাটছে মাহফুজার

একে একে হারিয়েছেন ১০ সন্তান-স্বামীকে, অনাহারে দিন কাটছে মাহফুজার

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭, পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭, পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা

চিকিৎসার অভাবে এক সন্তানের মৃত্যু, ২ জনকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

চিকিৎসার অভাবে এক সন্তানের মৃত্যু, ২ জনকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

নোবিপ্রবির বাসে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২

নোবিপ্রবির বাসে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

আরও পড়ুন

গাছে গাছে ঝুলছে মুগ্ধের সচেতনতার বাণী

গাছে গাছে ঝুলছে মুগ্ধের সচেতনতার বাণী

বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য

বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য

মা বাজারে, ফাঁকা বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মা বাজারে, ফাঁকা বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

শরীয়তপুরে ডেঙ্গুতে আক্রান্ত যুবকের মৃত্যু

শরীয়তপুরে ডেঙ্গুতে আক্রান্ত যুবকের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম