Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

Advertisement

Icon

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:১০ এএম

বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নিহত বিমল দেবনাথ। ছবি: সংগৃহীত

Advertisement

দিনাজপুরের বীরগঞ্জে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিমল দেবনাথ (২৫) উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী এলাকার রাঙ্গালীপাড়া গ্রামের রমেশ দেবনাথের ছেলে। আহতরা হলেন- নিহত বিমল দেবনাথের স্ত্রী দীপ্তি দেবনাথ এবং একই উপজেলার শতগ্রাম ইউনিয়নের মুচিবাড়ি সরকারপাড়া গ্রামের রাকিবুল ইসলামের স্ত্রী রোজিনা আক্তার।


স্থানীয়রা জানান, বিমল দেবনাথ, তার স্ত্রী দীপ্তি দেবনাথ ও রোজিনা আক্তার নীলফামারীর উত্তরা ইপিজেডে কাজ করতেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তারা নীলফামারী থেকে মোটরসাইকেলে করে ঝাড়বাড়ীর বাড়ির উদ্দেশে রওনা হন। অন্যদিকে, একটি ট্রলি ঝাড়বাড়ী থেকে বীরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সাহেবগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা বিমল দেবনাথ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন তার স্ত্রী দীপ্তি দেবনাথ ও রোজিনা আক্তার। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার

মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

আরও পড়ুন

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

রংপুরে ৪ খুন আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম