Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ

ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

Advertisement

Icon

ইমন রহমান

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

Advertisement

চাঁদপুরের দক্ষিণ বালিয়া থানার সামাদ গাজী বাড়ির মো. খোরশেদ। ৬ জুলাই দুবাই প্রবাসী ভাইয়ের পাঠানো ১৭ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন। শাহবাগ পৌঁছাতেই ডিবি পুলিশ পরিচয়ে তাকে একটি কালো গাড়িতে তুলে নেয় একদল ডাকাত। এরপর চোখ ও হাত-পা বেঁধে ৩৮ লাখ টাকার মালামাল লুট করে তাকে ফেলে যায় গাজীপুরের রাজেন্দ্রপুরে।

শুধু খোরশেদ নন, বিমানবন্দর ও এর আশপাশের সড়কগুলো ঘিরে এভাবেই প্রবাসফেরত যাত্রী ও ব্যবসায়ীদের নিয়মিত টার্গেট করছে সংঘবদ্ধ ডাকাত চক্র। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এসব অপরাধে অংশ নিচ্ছে চুক্তিতে ভাড়ায় খাটা দুর্ধর্ষ ডাকাতরা। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে, এমনকি বিদেশ থেকে উড়ে এসেও ডাকাতি শেষে ফের চলে যাচ্ছে তারা। তাদের নিখুঁত ছকে ফেঁসে গিয়ে সর্বস্ব হারাচ্ছেন অনেকে। সম্প্রতি একাধিক চাঞ্চল্যকর ডাকাতির মামলার তদন্তে নেমে ভয়ংকর এসব চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ।

সূত্র বলছে, বেশির ভাগ ক্ষেত্রে ভাড়াটে ডাকাতদের ব্যবহার করছে মাফিয়া চক্র। তবে ওই মাফিয়ারা বরাবরই অধরা থেকে যায়। ডাকাত দল আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে টার্গেট করা ব্যক্তিকে প্রকাশ্যে গাড়ি থেকে নামিয়ে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যাচ্ছে। পরে সর্বস্ব ছিনিয়ে নিয়ে নির্জন স্থানে তাকে ফেলে দিচ্ছে। মালামাল ছিনিয়ে নিয়ে গন্তব্যে পৌঁছে দিলেই নগদে পাচ্ছে চুক্তির টাকা। ডাকাতির পর চক্রের সদস্যরা দ্রুত ঢাকা ছেড়ে চলে যায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে। গ্রেফতারের পর জামিনে বের করার জন্যও এক শ্রেণির আইনজীবীদের সঙ্গে রয়েছে তাদের চুক্তি। অনেক সময় বাকিতে কাজ করেন ওইসব আইনজীবী। গোয়েন্দারা বলছেন, পেশাদার ডাকাতরাই এখন ভাড়ায় খাটছে। তাদের অনেকের নামে রয়েছে একাধিক মামলা।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির বলেন, বিমানবন্দরসহ উত্তরা এলাকায় অপরাধ সংঘটিত করেই অপরাধীরা দ্রুত ঢাকার বাইরে চলে যায়। অনেক কষ্টে তাদের গ্রেফতার করলে অল্প সময়ে তারা জামিনে বের হয়ে ফের অপরাধে জড়াচ্ছে। তবে আমাদের তৎপরতা অব্যাহত থাকায় ডাকাতি অনেকাংশে কমেছে।

ভাড়াটে ডাকাতদের একজন পাবনার চাটমোহর থানার নবীন পূর্বপাড়ার বাসিন্দা মো. শহিদুল ইসলাম (৪৩)। সিরাজগঞ্জ জেলার তাড়াশে তার ‘মেসার্স কৃষি ভান্ডার’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সবার কাছে সে ব্যবসায়ী হিসাবে পরিচিত হলেও বাস্তবে দুর্ধর্ষ ডাকাত। ডাকাতিতে ব্যবহৃত আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক, হাতকড়া, ওয়াকিটকি সবই রয়েছে তার। শাহজালাল বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় ডাকাতিতে ভাড়ায় খাটেন তিনি। ডাকাতি শেষে ফের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেন। তার বিরুদ্ধে ঢাকার সাভার, সিরাজগঞ্জ ও বগুড়ায় তিনটি ডাকাতিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। শহিদুলের সঙ্গে আরও ছয় থেকে সাতজন রয়েছে, তারাও ভাড়াটে ডাকাত। চক্রটি গত ২৩ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় মোহাম্মদ রিয়াজ নামের এক ব্যবসায়ীর ১৫ লাখ টাকা লুটে নেয়। রতন চৌধুরী ওরফে ডালিম নামের এক মাফিয়া তাদের ভাড়া করেছিল বলে জানিয়েছে পুলিশ।

বিমানবন্দর এলাকায় ভাড়ায় ডাকাতি করাদের আরেকজন মো. জলিল মোল্লা। তার বাড়ি বরিশালের খানপুরে। তার বিরুদ্ধে সারা দেশে ৫টি ডাকাতির মামলা রয়েছে। এরমধ্যে রাজধানীর কামরাঙ্গীরচর থানায় একটি, টাঙ্গাইলের মির্জাপুর থানায় দুটি, ডিএমপির ধানমন্ডি থানায় একটি ও মিরপুর মডেল থানায় একটি মামলা রয়েছে।

আরেক ভয়ংকর ডাকাত বাগেরহাটের বাসিন্দা সৈয়দ নাসির উদ্দিন। তিনি থাকেন ফ্রান্সে। সেখান থেকে ভারতে আসেন বিমানে। ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে প্রবেশ করে ডাকাতি করেন। তার সঙ্গে থাকেন শ্যালক শামীমসহ ভাড়াতে কিছু ডাকাত। ডাকাতি শেষে ফের একই রুটে চলে যান ফ্রান্সে। এভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেন নাসির। সবশেষ উত্তরায় এক স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় নাসির ডিবির হাতে ধরা পড়ে।

শুধু শহিদুল, জলিল বা নাসিরই নন, এমন বেশ কয়েকটি চক্র রয়েছে যারা শাহজালাল বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় ভাড়ায় ডাকাতি করে। এদের মধ্যে আল আমীন গ্রুপ, শাওন গ্রুপ ও ডিবির সাবেক সোর্স ডাকাত শহীদ গ্রুপ অন্যতম। আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত কিছু সদস্যও জড়িয়ে পড়েছে এই ডাকাতিতে। তারা দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকে। চক্রের সদস্যরা ডাকাতি শেষে ফের গ্রামে ফিরে যায়। পাঁচ থেকে দশ লাখ টাকার বিনিময়ে ভাড়ায় ডাকাতি করে চক্রগুলো। তবে বিমানবন্দর দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আসা স্বর্ণের বড় চালান ডাকাতিতে কোটি টাকাও নিয়ে থাকে এসব ভাড়াটে ডাকাত।

২০২৪ সালের ৬ এপ্রিল ভোরে সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে পৌঁছান কুষ্টিয়ার মো. রাশেদুল ইসলাম। ফ্লাইটের আগে আনুষঙ্গিক কাজ সারতে তিনি ‘ওভারসিজ ট্রেনিং সেন্টার’-এর উদ্দেশে একটি বাসে ওঠেন। বাসের দরজা লক করে যাত্রীবেশে থাকা ৫-৬ জন ডাকাত তার চোখ-মুখ বেঁধে মারধর করে। সর্বস্ব কেড়ে নিয়ে তাকে এমইএস ফ্লাইওভারসংলগ্ন জসিমউদ্দীন গোলচত্বরে নামিয়ে দেওয়া হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাইসহ যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে এসআরবি নিয়মিত গোয়েন্দা নজরদারি, টহল ও অভিযান পরিচালনা করে আসছে। তিনি বলেন, অপরাধীরা অনেক সময় স্থান, সময় ও কৌশল পরিবর্তন করে অপরাধ সংঘটনের চেষ্টা করে। তাই এ ধরনের অপরাধ সম্পূর্ণ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সমন্বিত ও ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করে থাকি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে সর্দারসহ ৮ ডাকাত গ্রেফতার

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে সর্দারসহ ৮ ডাকাত গ্রেফতার

ডাকাতির মামলায় ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কার্দাশিয়ান

ডাকাতির মামলায় ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কার্দাশিয়ান

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: সাবেক সেনাসদস্যসহ গ্রেফতার ৯

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: সাবেক সেনাসদস্যসহ গ্রেফতার ৯

গাজীপুরে নিটিং কারখানায় ডাকাতি, সুতা লুট

গাজীপুরে নিটিং কারখানায় ডাকাতি, সুতা লুট

ফেনীতে দিনের বেলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

ফেনীতে দিনের বেলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

আরও পড়ুন

বাইরে আন্দোলন, ভেতরে চুক্তি ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটি

ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটি

বিশ্ব ডাক দিবস আজ মুমূর্ষু ডাকঘর, নেই সেবা

মুমূর্ষু ডাকঘর, নেই সেবা

বিটিআরসির সিদ্ধান্তে বাড়তি সুবিধা এস আলমের কোম্পানির পোয়াবারো, নতুন বিতর্ক

এস আলমের কোম্পানির পোয়াবারো, নতুন বিতর্ক

শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম