Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ড্রেনের পাশে পড়ে থাকা নবজাতককে দত্তক নিতে আগ্রহী অনেকে

Advertisement

Icon

নোয়াখালী (উত্তর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পিএম

ড্রেনের পাশে পড়ে থাকা নবজাতককে দত্তক নিতে আগ্রহী অনেকে

Advertisement

কথায় আছে ‘রাখে আল্লাহ মারে কে’। নোয়াখালীর বেগমগঞ্জে ড্রেনের পাশে পড়ে থাকা একদিন বয়সি এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য নবজাতককে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

এদিকে ড্রেনের পাশে পাওয়া ওই ফুটফুটে শিশুটিকে দত্তক নিতে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহেশগঞ্জ এলাকায় সমীরের বাড়ির গলির পেছনে ড্রেনের পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মহেশগঞ্জ বাজারসংলগ্ন গলিতে পথচারীরা নবজাতক কন্যাশিশুটিকে ড্রেনের পাশে পড়ে থাকতে দেখেন। এ সময় তার কান্নার শব্দ পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর উন্নত পরিচর্যা ও চিকিৎসার স্বার্থে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, নবজাতকের পরিচয় ও তার মা-বাবার সন্ধান বের করার জোর চেষ্টা চলছে। কে বা কারা নবজাতকটি সেখানে ফেলে গেছে, তা পুলিশ তদন্ত করে দেখছে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমান ও সমাজসেবা কর্মকর্তা নাসরুল্লাহ আল মাহমুদ জানান, কন্যাশিশুটিকে দত্তক নেওয়ার জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি পরিবার আগ্রহ প্রকাশ করেছে। সরকারি নিয়ম-নীতি ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে যথাযথ তদন্তসাপেক্ষে উপযুক্ত পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

দীর্ঘদিনের রোগযন্ত্রণা সইতে না পেরে অ্যাসিড পান, যুবকের মৃত্যু

দীর্ঘদিনের রোগযন্ত্রণা সইতে না পেরে অ্যাসিড পান, যুবকের মৃত্যু

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম