Logo
Logo
×

Advertisement

ক্রিকেট

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পিএম

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

ফাইল ছবি

Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটার এসএম মেহরব হাসানের তিন লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার চার আসামির একজনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহী নগরীর কাজলা মৃধাপাড়ায় তার ভাড়া বাসার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টায় রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চুরির ঘটনায় গ্রেফতার চারজনের মধ্যে মোজাম্মেল হক পুলিশকে জানান, চুরি হওয়া লাগেজ থেকে নেওয়া তিন লাখ টাকা তার ভাড়া বাসায় রয়েছে। পরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সেখানে অভিযান চালিয়ে টাকাগুলো উদ্ধার করে।

জাতীয় ক্রিকেট লিগ শেষে বুধবার ঢাকা থেকে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট দল। দলের ৫৪টি লাগেজ কাভার্ডভ্যানে পাঠানো হয়েছিল। সকালে কাভার্ডভ্যান থেকে মালামাল নামানোর সময় আটটি লাগেজ কম পাওয়া যায়। এ নিয়ে ক্রিকেটার মেহরব হাসান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে জানা যায়, তারা রাজশাহীর পুঠিয়া এলাকায় মোটরসাইকেলে করে চলন্ত কাভার্ডভ্যানে উঠে দরজার তালা ভেঙে আটটি লাগেজ নামিয়ে নিয়েছিলেন।

পুলিশ ওই লাগেজগুলোও উদ্ধার করে। তবে লাগেজের মধ্যে অন্যান্য মালামাল পাওয়া গেলেও তিন লাখ টাকা পাওয়া যায়নি। পরে মোজাম্মেল হকের দেওয়া তথ্যের ভিত্তিতে টাকাগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা হলে বৃহস্পতিবারই আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালতে রুবেল আহমেদ (৩৮) নামের এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। এ চক্রের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

চারঘাটে ৭ দিনে ৭ শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, চরম আতঙ্ক

চারঘাটে ৭ দিনে ৭ শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, চরম আতঙ্ক

রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি

জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

আরও পড়ুন

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

ক্রিকেটে নতুন সংস্করণ ‘টেস্ট টোয়েন্টি’, নভেম্বরে অভিষেক শ্রীলংকায়

ক্রিকেটে নতুন সংস্করণ ‘টেস্ট টোয়েন্টি’, নভেম্বরে অভিষেক শ্রীলংকায়

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি

জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম