Logo
Logo
×

Advertisement

খেলা

জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ পিএম

জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি

বাংলাদেশের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম।

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো অবসর নেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক জাহানারা আলম। জাতীয় দলের হয়ে আবারও মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় জাতীয় দলে ফিরতে হলে ফিটনেস পরীক্ষা ও ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের প্রমাণ দিতে হবে তাকে।

প্রায় দুই বছর আগে সর্বশেষ বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন জাহানারা। মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে এরপর জাতীয় দল থেকে সরে দাঁড়ান তিনি। পরে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এই পেসার। সেখানে ক্লাব ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি।

এরই মধ্যে গত বছরের ডিসেম্বরে নিজের সঙ্গে ঘটে যাওয়া মানসিক ও যৌন হয়রানির ঘটনা প্রকাশ্যে আনেন জাহানারা। এবার নতুন বোর্ডের কাছে জাতীয় দলে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।   

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু ঢাকা পোস্টকে বলেন, ‘সে অনেকদিন আগে বলেছিল ফিরতে চায়, বোর্ডকে জানিয়েছে। সে দেশের হয়ে আবার খেলতে চায়। এখন খেলতে হলে সাধারণত যেসব প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করতে হবে। ঘরোয়াতে খেলতে হবে, ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। এরপর নিয়মিত পারফরম্যান্স করতে হবে। বাকিটা নির্বাচকদের ব্যাপার।’

জাহানারার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। 

তিনি বলেন, ‘আমরা তাকে ওয়েলকাম করব ফিরতে চাইলে। অনেকদিন যেহেতু আন্তর্জাতিক ম্যাচ খেলেনি জাহানারা, সেই কারণে তাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। এরপর ঘরোয়াতে পারফর্ম করতে হবে। তার স্কিল কেমন আছে দেখতে হবে, ভালো করলে বিবেচিত হবে।’

আসন্ন ঘরোয়া ক্রিকেটে জাহানারার অংশগ্রহণের বিষয়েও সিদ্ধান্ত নেবে বিসিবি। এ প্রসঙ্গে সাজ্জাদ আহমেদ বলেন, ‘এ ছাড়া সামনে ঘরোয়া খেলা রয়েছে, দল তো ঠিক। বিসিবি দেখবে তাকে কোন দলে দেবে, তবে আগে তো তাকে ফিরতে হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

বিসিবির প্রথম ট্রান্সপোর্ট পার্টনার ‘গাড়িবুক’

বিসিবির প্রথম ট্রান্সপোর্ট পার্টনার ‘গাড়িবুক’

নতুন অধিনায়ক পেল ভারত

নতুন অধিনায়ক পেল ভারত

ভারতের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা হারমানপ্রীতের

ভারতের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা হারমানপ্রীতের

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম

আরও পড়ুন

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি

জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি

মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য

মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য

শাস্তি নেমে এলো আর্জেন্টাইন তারকার ওপর

শাস্তি নেমে এলো আর্জেন্টাইন তারকার ওপর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম