Logo
Logo
×

Advertisement

খেলা

বিসিবির প্রথম ট্রান্সপোর্ট পার্টনার ‘গাড়িবুক’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম

বিসিবির প্রথম ট্রান্সপোর্ট পার্টনার ‘গাড়িবুক’

ছবি- বিসিবি

Advertisement

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এই অংশীদার হিসেবে জায়গা করে নিয়েছে গাড়ি বুক। দুই টেস্টের সিরিজের জন্য প্রতিষ্ঠানটিকে বিসিবিকে দিতে হবে ২৫ লাখ টাকা।

বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গাড়ি বুককে আনুষ্ঠানিকভাবে বোর্ডের পরিবহন সহযোগী হিসেবে ঘোষণা করা হয়। আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্যই এই চুক্তি কার্যকর থাকবে। তবে ভবিষ্যতে অংশীদারত্বের মেয়াদ বাড়ানোর বিষয়ে আশাবাদী দুই পক্ষই।

বিসিবির স্পন্সরশিপ কার্যক্রমে ট্রান্সপোর্ট পার্টনার ক্যাটাগরি এবারই প্রথম যুক্ত হলো। নতুন এই উদ্যোগের মাধ্যমে বাণিজ্যিক অংশীদারত্বের পরিধি আরও বাড়ানোর পথে এগোচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। তুলনামূলক কম অর্থের বিনিময়ে এই ক্যাটাগরির প্রথম চুক্তিটি সম্পন্ন হওয়ায় আলোচনায় এসেছে গাড়ি বুকের নাম।

সংবাদ সম্মেলনে বিসিবির মার্কেটিং ও কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, সাম্প্রতিক সময়ে স্পন্সর সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বোর্ডকে। তবে সেসব বাধা কাটিয়ে বিসিবি এখন ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। নতুন ট্রান্সপোর্ট পার্টনার যুক্ত হওয়াকে সেই অগ্রগতির অংশ হিসেবে দেখছেন তিনি।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ—দুই দলের টিম বাসে গাড়ি বুকের ব্র্যান্ডিং থাকবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজকে কেন্দ্র করে নিজেদের প্রচার ও পরিচিতি বাড়ানোর সুযোগ পাবে।

আপাতত একটি সিরিজকে ঘিরে শুরু হলেও ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করছে বিসিবি ও গাড়ি বুক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম

কোচ-বিসিবি মুখোমুখি

কোচ-বিসিবি মুখোমুখি

নতুন অধিনায়ক খুঁজছে বাংলাদেশ, আলোচনায় যে ২ নাম

নতুন অধিনায়ক খুঁজছে বাংলাদেশ, আলোচনায় যে ২ নাম

জাতীয় ক্রিকেট লিগে ‘ফাইনাল’

জাতীয় ক্রিকেট লিগে ‘ফাইনাল’

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে যা বললেন আসিফ নজরুল

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে যা বললেন আসিফ নজরুল

জাতীয় দলের কোচ হতে চান সুজন

জাতীয় দলের কোচ হতে চান সুজন

আরও পড়ুন

বিসিবির প্রথম ট্রান্সপোর্ট পার্টনার ‘গাড়িবুক’

বিসিবির প্রথম ট্রান্সপোর্ট পার্টনার ‘গাড়িবুক’

পেদ্রোর চোখে সর্বকালের সেরা ফুটবলার কে? প্রিয় কোচের নাম কী?

পেদ্রোর চোখে সর্বকালের সেরা ফুটবলার কে? প্রিয় কোচের নাম কী?

এল ক্লাসিকোতে বিশেষ জার্সিতে মাঠে নামবে বার্সেলোনা

এল ক্লাসিকোতে বিশেষ জার্সিতে মাঠে নামবে বার্সেলোনা

মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে মিয়ামি

মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে মিয়ামি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম