Logo
Logo
×

Advertisement

খেলা

মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে মিয়ামি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম

মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে মিয়ামি

Advertisement

মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে ইন্টার মিয়ামি। নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে দলটি। ম্যাচে নিজে গোল না পেলেও সতীর্থ রদ্রিগো দে পলকে দিয়ে গোল করিয়ে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক লিওনেল মেসি।

নিজেদের মাঠ নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় মিয়ামি। ২০ মিনিটে জার্মান বার্তেরামের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। লুইস সুয়ারেজের বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে মিয়ামি। বক্সের বাইরে মেসির কাছ থেকে বল পেয়ে দারুণ শটে জালে জড়ান আর্জেন্টাইন মিডফিল্ডার দে পল। মেসির নিখুঁত সহায়তায় পাওয়া এই গোলেই ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করে দলটি।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও শেষ মুহূর্তে উত্তেজনা ছড়ায় ম্যাচে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি পায় নিউইয়র্ক সিটি এফসি। তবে নিকোলাস ফের্নান্দেস মেরকাউয়ের নেওয়া শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন মিয়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার। এর পরপরই শেষ বাঁশি বাজান রেফারি। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি।

এই জয়ে নিয়মিত মৌসুমে ২৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিয়ামি। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দশম অবস্থানে রয়েছে নিউইয়র্ক সিটি এফসি। অন্যদিকে ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ন্যাশভিল এসসি।

গত বছর প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছিল ইন্টার মিয়ামি। ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল দলটি। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে মেসির দল।

মিয়ামির এই সাফল্যে সবচেয়ে বড় অবদান অধিনায়ক মেসির। চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ২৩টি গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪টি গোল। গোল করা ও করানো—দুই ক্ষেত্রেই তার ধারাবাহিক পারফরম্যান্স দলকে এগিয়ে নিচ্ছে।

ম্যাচের পর মেসির প্রশংসা করেছেন মিয়ামির কোচ ক্রিস্তিয়ান কিলি গনসালেস। তিনি জানান, ক্লাব ও সতীর্থরা সব সময় মেসিকে সমর্থন ও ভালোবাসা দিয়ে আগলে রাখেন। মেসিও প্রতিদিন নিজের কাজ ও পারফরম্যান্সের মাধ্যমে দলের সবাইকে আরও ভালো করার অনুপ্রেরণা জোগান।

পরবর্তী ম্যাচে আগামী রোববার আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। একই দিনে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে মাঠে নামবে নিউইয়র্ক সিটি এফসি। প্লে-অফ নিশ্চিত হওয়ার পর এখন নিয়মিত মৌসুমের বাকি ম্যাচগুলোতে নিজেদের অবস্থান আরও শক্ত করাই মিয়ামির লক্ষ্য।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে

মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে

সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজানা গল্প শোনালেন রোনালদো

মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজানা গল্প শোনালেন রোনালদো

‘মেসি নিজেকে কী মনে করে?’

‘মেসি নিজেকে কী মনে করে?’

আরও পড়ুন

বিসিবির প্রথম ট্রান্সপোর্ট পার্টনার ‘গাড়িবুক’

বিসিবির প্রথম ট্রান্সপোর্ট পার্টনার ‘গাড়িবুক’

পেদ্রোর চোখে সর্বকালের সেরা ফুটবলার কে? প্রিয় কোচের নাম কী?

পেদ্রোর চোখে সর্বকালের সেরা ফুটবলার কে? প্রিয় কোচের নাম কী?

এল ক্লাসিকোতে বিশেষ জার্সিতে মাঠে নামবে বার্সেলোনা

এল ক্লাসিকোতে বিশেষ জার্সিতে মাঠে নামবে বার্সেলোনা

মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে মিয়ামি

মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে মিয়ামি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম