Logo
Logo
×

Advertisement

খেলা

মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পিএম

মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

Advertisement

ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় কে—লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা, ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি পেলে? এই বিতর্ক বহু বছর ধরেই চলছে। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার ও বিদায় নিয়ে নতুন করে আলোচনার মধ্যে ব্রাজিলের কিংবদন্তি পেলে ও আর্জেন্টাইন মহাতারকার তুলনা টেনেছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী রোমারিও। তার মতে, মেসি অসাধারণ ফুটবলার হলেও পেলের সঙ্গে তার তুলনা চলে না।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও দিয়া’তে লেখা এক কলামে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রোমারিও। মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আর্জেন্টাইন তারকা সর্বকালের সেরাদের একজন। তবে কৌশল, গতি ও নিখুঁত দক্ষতার যে সমন্বয় পেলের খেলায় দেখা গেছে, তা আর কারও মধ্যে পাওয়া কঠিন। রোমারিওর মতে, পাঁচ দশক আগেই পেলে তার সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা ফুটবল খেলেছেন।

রোমারিওর এমন মন্তব্যের পেছনে রয়েছে নিজের সমৃদ্ধ ফুটবল ক্যারিয়ার ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য। ব্রাজিলের হয়ে ৭০টির বেশি ম্যাচ খেলে ৫৫টি গোল করেছেন সাবেক এই স্ট্রাইকার। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে পাঁচ গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। তার অসাধারণ পারফরম্যান্সেই সেবার বিশ্বকাপের শিরোপা জেতে ব্রাজিল। ক্লাব ফুটবলেও পিএসভি আইন্দহোভেন ও বার্সেলোনার হয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।

নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের স্মৃতিও কলামে তুলে ধরেছেন রোমারিও। ২০০৫ সালে গুয়াতেমালার বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়ের ম্যাচে একটি গোল করেছিলেন তিনি। গোল উদযাপনের সময় জার্সির নিচে পরা একটি বিশেষ বার্তা লেখা শার্ট দেখিয়ে আবেগঘন মুহূর্ত তৈরি করেন এই কিংবদন্তি।

শার্টটিতে নিজের ডাউন সিনড্রোমে আক্রান্ত মেয়েকে নিয়ে লেখা বার্তার কথা উল্লেখ করে রোমারিও জানান, তখন তার মেয়ের বয়স ছিল মাত্র এক মাস। জাতীয় দলের হয়ে শেষ গোলটি মেয়েকে উৎসর্গ করার সেই মুহূর্ত তার কাছে ছিল অত্যন্ত আবেগপূর্ণ।

অন্যদিকে, আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী মুহূর্তেও আবেগের ছোঁয়া ছিল। মনুমেন্তাল স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের সামনে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে পেনাল্টি থেকে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা দাঁড়ায় ১২৬-এ। ম্যাচে আরও দুটি গোলে সহায়তা করেন তিনি।

বিদায়ী ম্যাচের পর মেসি আর্জেন্টিনার হয়ে খেলার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামতে না পারার চিন্তা তার জন্য কষ্টের। তবে একজন ফুটবলারের জীবনে দেশের হয়ে খেলার চেয়ে আনন্দের কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আর্জেন্টিনাকে ধন্যবাদ জানান বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

মেসির প্রতি শ্রদ্ধা রেখেও রোমারিওর বক্তব্যে স্পষ্ট, সর্বকালের সেরার প্রশ্নে তার পছন্দ পেলে। তার মতে, মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হলেও পেলের অনন্য দক্ষতা ও সময়কে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা তাকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজানা গল্প শোনালেন রোনালদো

মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজানা গল্প শোনালেন রোনালদো

‘মেসি নিজেকে কী মনে করে?’

‘মেসি নিজেকে কী মনে করে?’

ফুটবলের ভবিষ্যত ১০ সুপারস্টার কারা হবেন, বাছাই করলেন মেসি

ফুটবলের ভবিষ্যত ১০ সুপারস্টার কারা হবেন, বাছাই করলেন মেসি

৩ জনকে কাটিয়ে মেসির দুর্দান্ত গোল, ৫ ম্যাচ পর জিতল মিয়ামি

৩ জনকে কাটিয়ে মেসির দুর্দান্ত গোল, ৫ ম্যাচ পর জিতল মিয়ামি

মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ

মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ

মেসির বিদায়ী জার্সি রাখা হলো রিভার প্লেটের জাদুঘরে

মেসির বিদায়ী জার্সি রাখা হলো রিভার প্লেটের জাদুঘরে

আরও পড়ুন

পরের আইপিএলে খেলবেন ধোনি? যা জানাল চেন্নাই সুপার কিংস

পরের আইপিএলে খেলবেন ধোনি? যা জানাল চেন্নাই সুপার কিংস

মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করল ইংল্যান্ড

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করল ইংল্যান্ড

মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজানা গল্প শোনালেন রোনালদো

মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজানা গল্প শোনালেন রোনালদো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম