Logo
Logo
×

Advertisement

খেলা

দুই ম্যাচেই নিষ্প্রভ মেসি, ৪ গোল খেয়ে মায়ামির বিদায়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ এএম

দুই ম্যাচেই নিষ্প্রভ মেসি, ৪ গোল খেয়ে মায়ামির বিদায়

Advertisement

মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ডেই থেমে গেল বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির শিরোপা ধরে রাখার মিশন। শুক্রবার রাতে দ্বিতীয় ম্যাচে কলম্বাস ক্রুর কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে লিওনেল মেসির দল। 

প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে হারের পর ফিরতি লেগেও গোলের দেখা না পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়ে প্লে-অফ থেকে ছিটকে যায় মায়ামি। 

ওহাইওর স্কটস মিরাকল-গ্রো ফিল্ডে ম্যাচটি যখন গোলশূন্য ড্র ও টাইব্রেকারের দিকে গড়াচ্ছিল, তখনই নির্ধারিত সময়ের পর যোগ করা দ্বিতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন উরুগুয়ের মিডফিল্ডার সান্তিয়াগো রদ্রিগেজ। এই গোলেই ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে জায়গা করে নেয় কলম্বাস ক্রু।

তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতলেই পরের রাউন্ড নিশ্চিত হয়। গত শনিবার নিজেদের মাঠে ৩-০ গোলে হেরে শুরুতেই চাপে পড়েছিল ইন্টার মায়ামি। ফিরতি ম্যাচে তাই জয়ের বিকল্প ছিল না মেসিদের সামনে, কিন্তু গুরুত্বপূর্ণ লড়াইয়েও প্রতিপক্ষের জালে বল পাঠাতে ব্যর্থ হন তারা।

অথচ নিয়মিত মৌসুমে ৮০ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা দল হয়েছিল মায়ামি। মেসি একাই করেছিলেন ২৬ গোল ও ১৭টি অ্যাসিস্ট, টানা দ্বিতীয়বারের মতো জিতেছিলেন এমএলএসের গোল্ডেন বুট। কিন্তু প্লে-অফের বড় মঞ্চে নিষ্প্রভ ছিলেন মেসি, লুইস সুয়ারেজ ও জার্মান বেরতেরামেরা। 

ম্যাচ শেষে মায়ামি কোচ কিলি গঞ্জালেস বলেন, ‘আমরা সবচেয়ে পরিষ্কার গোলের সুযোগগুলো তৈরি করেছিলাম। কিন্তু ফুটবলে এমনই হয়। স্বাভাবিকভাবেই আমরা দুঃখ ও হতাশায় ডুবে আছি। আমাদের মৌসুম শেষ হয়ে গেল।’ 

মেসিকে নিয়ে তিনি যোগ করেন, ‘লিও প্রতিপক্ষের গোলপোস্টে তেমন বড় হুমকি তৈরি করতে না পারলেও দল নিজেদের জায়গায় ঠিকই লড়েছে। শুধু প্রতিপক্ষকে ছাপিয়ে যাওয়াই শেষ কথা নয়, গোল করতে হবে—আর আজ আমরা সেটাই কাজে লাগাতে পারিনি। ওদের গোলের ঠিক আগেই জার্মান বেরতেরামের সামনে দারুণ সুযোগ এসেছিল, যা কাজে লাগাতে পারলে জয় নিশ্চিত হতো।’ 

কলম্বাসের রক্ষণ কৌশল নিয়ে গঞ্জালেসের মন্তব্য, ‘আমরা এমন এক দলের মুখোমুখি হয়েছিলাম, যারা ইন্টার কীভাবে খেলে তা খুব ভালোভাবেই বোঝে এবং নিজেদের রক্ষণভাগ সামলাতে প্রয়োজনীয় সব সতর্কতা নিয়েছে। আমরা প্রচুর সুযোগ তৈরি করেছি, কিন্তু ওদের পাঁচ ডিফেন্ডারের রক্ষণ দেয়াল ভাঙার পথ খুঁজে পাইনি।’

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মায়ামি। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করলেও শেষ পাসের ভুল এবং কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শুল্টের দৃঢ়তায় গোল আসেনি। মেসির ফ্রি-কিক ও বেরতেরামের শট রুখে দেন শুল্টে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ায় মায়ামি। ৭৩ মিনিটে মাঠে নামেন অভিজ্ঞ ফরোয়ার্ড সুয়ারেজ। এর তিন মিনিট পর ফ্রি-কিক থেকে পাওয়া বলে হেডে জালে বল পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো, তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। 

শেষ দিকে কাছ থেকে হেডে সহজ সুযোগ মিস করেন বেরতেরামেও।

কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পালটা আক্রমণে কলম্বাসকে উল্লাসে ভাসান রদ্রিগেজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বাঁ দিক থেকে আনাস জারুরির ক্রস নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত শটে মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করেন তিনি।

নিয়মিত মৌসুমে ২৬ গোল ও ১৭ অ্যাসিস্টের দারুণ ব্যক্তিগত পারফরম্যান্স থাকলেও প্লে-অফের দুই ম্যাচে গোলহীন থাকায় শিরোপা ছাড়াই মৌসুম শেষ করতে হলো মেসিকে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে মেসির আইনি নোটিশ

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে মেসির আইনি নোটিশ

তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি, রোনালদো রাজি হলেই ঘটবে অভূতপূর্ব ঘটনা

তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি, রোনালদো রাজি হলেই ঘটবে অভূতপূর্ব ঘটনা

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

পড়াশোনায় কেমন ছিলেন মেসি? প্রকাশ্যে এল স্কুলজীবনের মার্কশিট

পড়াশোনায় কেমন ছিলেন মেসি? প্রকাশ্যে এল স্কুলজীবনের মার্কশিট

প্রতিদ্বন্দ্বিতাই মেসি-রোনালদোর ক্যারিয়ার দীর্ঘ করেছে: গার্দিওলা

প্রতিদ্বন্দ্বিতাই মেসি-রোনালদোর ক্যারিয়ার দীর্ঘ করেছে: গার্দিওলা

ব্যালন ডি’অরে মেসির ভোট তালিকায় চার আর্জেন্টাইন ছাড়াও এগিয়ে যারা

ব্যালন ডি’অরে মেসির ভোট তালিকায় চার আর্জেন্টাইন ছাড়াও এগিয়ে যারা

আরও পড়ুন

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ছবির তালিকায় এনজোর সেই ফাউল!

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ছবির তালিকায় এনজোর সেই ফাউল!

দুই ম্যাচেই নিষ্প্রভ মেসি, ৪ গোল খেয়ে মায়ামির বিদায়

দুই ম্যাচেই নিষ্প্রভ মেসি, ৪ গোল খেয়ে মায়ামির বিদায়

বাজে পারফরম্যান্সে বিপাকে পাকিস্তানের ক্রিকেটাররা

বাজে পারফরম্যান্সে বিপাকে পাকিস্তানের ক্রিকেটাররা

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম