Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল

‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিব’

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পিএম

‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিব’

ছবি: যুগান্তর

Advertisement

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ‘আমি চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রিতে দিব’ এমন ঘোষণা সম্বলিত যুবদল নেতার পোস্টারে পোস্টারে ছেঁয়ে গেছে পুরো ইউনিয়ন। এমন পোস্টারের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে নানা মতামত দিয়েছেন নেটিজেনরাও।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নে এমন পোস্টার লাগানোর ঘটনা ঘটে। তবে পোস্টারে ছবি ও নাম থাকা যুবদল নেতা খোকনের দাবি এসব তার বিরুদ্ধে জামায়াতের ষড়যন্ত্র।

ওই পোস্টারে লেখা হয়, আসন্ন ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি গাঁজার ডিলার (খোকন) চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি কথা দিচ্ছি, চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রিতে দিব।

পোস্টারে 'বেকাররের জন্য গাঁজা তাহার, বেকারদের জনা গাঁজা ভাতা, মাদকসেবীদের জনা বিশেষ কার্ড, স্কুল-কলেজের সামনে ফ্রি সাপ্লাই, থানা-পুলিশ আমার ভাই, উন্নয়ন হবে, আগে চাঁদা হবে' এমন স্লোগান লেখা হয়।

এমন পোস্টারের ফেসবুক পোস্টে বেলাল হোসেন অপেল নামের এক তরুণ লেখেন, আর কি বলবো। 

মো. রাজু নামে একজন লেখেন, মাদক কত এবেলএবেল হলে এমন পোস্টার করা হয়। 

সজিব মাহমুদ নামের একজন লেখেন, এটি প্রতিহিংসা থেকে হতে পারে।

এ বিষয়ে পোস্টারে থাকা সিরাজপুর ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকন বলেন, ৫ দিন আগে আমার ছেলেকে চড় মারেন ইউনিয়ন জামায়াতের আমির হাসেমের ছেলে। তা নিয়ে আমি প্রতিবাদ করি। মামলা করার প্রস্ততি নিয়েছি। তা দেখে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি সিসিটিভি ফুটেজ নিচ্ছি, যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করব।

সিরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম বলেন, এটি তার বিষয়। এ পোস্টার লাগানোর বিষয়ে আমাদের কেউ জড়িত নয়। 

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, এ ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। সত্যতা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম