কোম্পানীগঞ্জে যুবককে তুলে নিয়ে মারধর, গ্রেফতার ৩
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ইমরান হোসেন মারুফ (২২) নামের এক যুবককে তুলে নিয়ে মারধর ও মোবাইল ফোন লুটের মামলায় অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— চরকাঁকড়া ২ নং ওয়ার্ডের মাহফুজুর রহমান সেলিম (২৫), নুর ইসলাম (২২), তোফাজ্জল হকের ছেলে শরীফ (২৭)। শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইমরান হোসেন মারুফের সাথে অভিযুক্তদের বিরোধ ছিলো। গত ২৯ জুলাই একটি দোকান থেকে অভিযুক্তরা মারুফকে তুলে নিয়ে বেদম মারধর করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে যায়। এসময় তার সাথে থাকা মোবাইল ফোন লুট করে তারা। এঘটনায় মারুফের মা হাজেরা খাতুন ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ নুরুল হাকিম বলেন, গ্রেফতারকৃতদের নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
