Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪২ এএম

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ। ছবি: যুগান্তর

Advertisement

পারিবারিক বিরোধের জেরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় সালিশ বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কোম্পানীগঞ্জ থানার সাবেক কনস্টেবল রিজনসহ ছয় জন আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিক এ ঘটনায় জড়িত পাঁচ জনকে আটক করেছে। 

সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টায় কোম্পানীগঞ্জ থানার গেটে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, মো. আলা উদ্দিন সোহেল, ইমতিয়াজ চৌধুরী, মো. আজগর আলী, জাহিদুল ইসলাম সাব্বির ও মাইন উদ্দিন।

জানা গেছে, মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর ছোটধলী এলাকার শুফ উল্যাহর ছেলে দুবাই প্রবাসী মো. আলা উদ্দিন সোহেলের সঙ্গে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ১নং ওয়ার্ডের লামছি প্রসাদ গ্রামের মাশরুপা আক্তার ফারজাহানার এক বছর আগে মোবাইলে বিয়ে হয়। সোহেল তিন মাস পূর্বে প্রবাস থেকে দেশে আসার পর পারিবারিক বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। 

এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কোম্পানীগঞ্জ থানার এসআই জয়দাস গুপ্ত উভয় পক্ষকে নিয়ে সোমবার রাত ৮টায় সালিশ বৈঠকে বসেন। সালিশ বৈঠকে উভয় পক্ষ স্থানীয়ভাবে সমাধান করবে মর্মে বের হয়ে যাওয়ার সময় থানার গেটে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় পুলিশ সদস্য রিজন বাধা দিলে তার ওপর হামলা করা হয়। এ সময় কোম্পানীগঞ্জ থানার ওসিসহ অন্যান্য পুলিশ সদস্যরা তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পাঁচ জনকে আটক করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, বিষয়টি দেখে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে পাঁচ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

প্রধানমন্ত্রীর উদ্দেশে যুবদল নেতার আবেগঘন স্ট্যাটাস

প্রধানমন্ত্রীর উদ্দেশে যুবদল নেতার আবেগঘন স্ট্যাটাস

ছেলে কৃষি কর্মকর্তা, বাবা পেলেন সারের ডিলারশিপ

ছেলে কৃষি কর্মকর্তা, বাবা পেলেন সারের ডিলারশিপ

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

আরও পড়ুন

টুপটুপ রিসোর্টে আগুন ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম