Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

ছবি: যুগান্তর

Advertisement

আসন্ন স্থানীয় নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যতিক্রমী শপথ নিয়েছেন একই ইউনিয়নের বিএনপির সাতজন মনোনয়নপ্রত্যাশী। তারা শপথ করেন, দলীয়ভাবে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষেই সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে বিজয় নিশ্চিত করবেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরএলাহী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাংচিল বাজারে অনুষ্ঠিত এ ঐক্য সমাবেশে সহস্রাধিক দলীয় নেতাকর্মী ও ভোটারের উপস্থিতিতে তারা এ শপথ নেন।

এ সময় যৌথসভায় নেতাকর্মীদের সামনে চরএলাহী ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, চরএলাহী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মুস্তাফিজ, বিএনপি নেতা আকতার হোসেন, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব আবুল বাশার এবং নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইস্কান্দার মির্জা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।

শপথের সময় সাত প্রার্থী একসঙ্গে হাত মিলিয়ে একে অপরের হাত ধরে উঁচু করে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তাদের মধ্যে যাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে, তাকে বিজয়ী করাই সবার লক্ষ্য বলে জানান তারা।

জানা যায়, দীর্ঘদিন ধরে বিএনপির অভ্যন্তরীণ নেতৃত্বের দ্বন্দ্বে চরএলাহী ইউনিয়নে দলটি দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন সাবেক উপজেলা বিএনপির নেতা ও চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতার ছেলে ইসমাইল ও তার ভাইয়েরা। অন্য গ্রুপের নেতৃত্বে রয়েছেন ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদলসহ সহযোগী সংগঠনের নেতারা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম