Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’— পুলিশকে সাবেক শিবির নেতা

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পিএম

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’— পুলিশকে সাবেক শিবির নেতা

আতিকুর রহমান। ছবি: সংগৃহীত

Advertisement

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তিন মামলার আসামি ফেনী সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমান ফেসবুকে পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘তোদের (পুলিশের) জান কালাকালা করি দিমু দাঁড়া।’

সোমবার (৫ অক্টোবর) দুপুরে আতিকুর তার ফেসবুক অ্যাকাউন্টে এ কথা লেখেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযানের সময় ঘরের তালা ভাঙার অভিযোগকে কেন্দ্র করে তার দেওয়া এ ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

সেখানে তিনি কোম্পানীগঞ্জ থানার সদ্যবিদায়ি ওসি মোহাম্মদ নুরুল হাকিমের তাৎক্ষণিক বদলির প্রসঙ্গ উল্লেখ করে প্রশ্ন তোলেন, ‘বদলি কি সব সমস্যার সমাধান?’

তিনি পোস্টে লিখেন, তিন হিন্দু সাবেক ছাত্রলীগ নেতার সমন্বিত নেতৃত্বে আমার বাড়িতে এই ন্যক্কারজনক হামলা হইছে। তিনজন হলেন-উত্তম কুমার (বাড়ি চট্টগ্রামের মিরসরাই), এসআই সুমন (বাড়ি গাজীপুর) ও এসআই বিজয় (বাড়ি লক্ষ্মীপুরের রামগতি)। 

তিনি দাবি করেন, ‘ওসি (তদন্ত) মঞ্জুর আলম (বাড়ি চাঁদপুর) এই ... বাচ্চা সংগঠন, জুলাই আন্দোলনকে নিয়েও অনেক গালিগালাজ করছে। এদেরকে চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় আনতে হবে। তোদের (পুলিশের) জান কালাকালা করি দিমু দাঁড়া।’ তার এই পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

জানা যায়, শনিবার রাতে কোম্পানীগঞ্জ থানার তৎকালীন ওসি নুরুল হাকিম ও পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আলমের নেতৃত্বে পরোয়ানাভুক্ত আসামি আতিকুরকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আতিকুর পালিয়ে যান। অভিযানের সময় তার ঘরের দরজার তালা ভাঙার অভিযোগ তুলে রোববার রাতে চরপার্বতী ইউনিয়ন জামায়াতে ইসলামী পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে আতিকুর অভিযোগ করে বলেন, ‘পুলিশ আমার বাড়িতে গিয়ে আমার ঘরের দরজা, আলমারি ভেঙে ফেলে। আমার বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে মামলাগুলো হয়েছে। ওই মামলাগুলো থেকে ২০২৩ ও ২০২৪ সালে আমি খালাস পেয়েছি। তবে মামলাগুলোর নকল নেওয়া হয়নি। সোমবার মামলাগুলোর নকল নিয়ে আমি থানায় জমা দিয়েছি।’

কোম্পানীগঞ্জ থানার সদ্যবিদায়ি ওসি নুরুল হাকিম বলেন, ‘ঘরের দরজা ও আলমারি ভাঙার বিষয়টি সত্য নয়। এটি তাদের সাজানো। আতিকুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানাভুক্ত আসামি ধরার নিয়মিত অভিযান ছিল এটি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর দুর্বৃত্তায়নের ভিত্তি উপড়ে ফেলতে হবে’

‘আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর দুর্বৃত্তায়নের ভিত্তি উপড়ে ফেলতে হবে’

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

চকরিয়া থানার ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, যে অভিযোগ

চকরিয়া থানার ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, যে অভিযোগ

কলম্বিয়ায় পুলিশ ঘাঁটিতে ড্রোন হামলা ফার্ক বিদ্রোহীদের

কলম্বিয়ায় পুলিশ ঘাঁটিতে ড্রোন হামলা ফার্ক বিদ্রোহীদের

যেভাবে পুলিশের ফাঁদে ধরা পড়লেন সুইডেন আসলাম

যেভাবে পুলিশের ফাঁদে ধরা পড়লেন সুইডেন আসলাম

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, বাড়ি ফিরে প্রাণ গেল পুলিশ সদস্যের

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, বাড়ি ফিরে প্রাণ গেল পুলিশ সদস্যের

আরও পড়ুন

জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা

জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা

নামের ভুলে ১৮ বছর ধরে কারাগারে, চার সপ্তাহের জন্য মুক্তি পেলেন বাদল

নামের ভুলে ১৮ বছর ধরে কারাগারে, চার সপ্তাহের জন্য মুক্তি পেলেন বাদল

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষকে ১২ ঘণ্টা অবরুদ্ধ, পদত্যাগে আলটিমেটাম

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষকে ১২ ঘণ্টা অবরুদ্ধ, পদত্যাগে আলটিমেটাম

‘আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর দুর্বৃত্তায়নের ভিত্তি উপড়ে ফেলতে হবে’

‘আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর দুর্বৃত্তায়নের ভিত্তি উপড়ে ফেলতে হবে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম