Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিক্ষক গণপতিসহ চার খুনের মামলাকে ‘চুরির ঘটনা’ দেখিয়ে চার্জশিট, অতঃপর...

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম

শিক্ষক গণপতিসহ চার খুনের মামলাকে ‘চুরির ঘটনা’ দেখিয়ে চার্জশিট, অতঃপর...

Advertisement

রংপুর নগরীর কামালকাছনা মাছুয়াপাড়ায় স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার আলোচিত মামলায় আদালতে গুরুতর ত্রুটিপূর্ণ অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের চেষ্টা করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ অভিযোগপত্রটি জমা দিতে এলে বিচারক রফিকুল ইসলাম মৌখিকভাবে তা পাবলিক প্রসিকিউটরের (পিপি) মতামত নিয়ে দাখিলের পরামর্শ দেন।

পরে চার্জশিটে নানা অসঙ্গতি থাকায় পিপি তা সংশোধনের জন্য ফিরিয়ে দেন।

চার খুনের মতো চাঞ্চল্যকর ঘটনাকে চার্জশিটে ‘চুরির ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে আদালত ও আইনজীবীদের মধ্যে তীব্র সমালোচনা ও তোলপাড় শুরু হয়।

এ বিষয়ে রংপুর মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল হাদী বেলাল অভিযোগপত্র ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, চার্জশিটে ত্রুটি থাকায় তা সংশোধনের জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে বলা হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকর্মীদের জানানো হয় যে, শিক্ষক গণপতি চক্রবর্তীসহ চার খুনের মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হবে। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা আদালত চত্বরে ছুটে যান। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) জিন্নাত আলী চার্জশিট, মামলার কেস ডকেট (সিডি) ও অন্যান্য নথিপত্র নিয়ে আদালতে আসেন এবং সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়ার জন্য তাড়াহুড়া করেন।

নাম প্রকাশ না করার শর্তে মেট্রোপলিটন আদালতের এক সরকারি আইনজীবী জানান, চার্জশিট পর্যালোচনা করে সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু গুরুতর অসঙ্গতি দেখতে পেয়ে তা সংশোধনের পরামর্শ দেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী নথিপত্র নিয়ে দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন এবং মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

অভিযোগ উঠেছে, আলোচিত এ হত্যাকাণ্ডের গভীরে না গিয়ে তড়িঘড়ি করে তদন্ত শেষ করতে চেয়েছেন তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী। পুলিশের একটি সূত্র জানায়, তিনি অল্প কিছুদিনের মধ্যে অবসরে যাবেন। এ কারণে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা—স্বজন ও মানবাধিকারকর্মীদের এমন দাবি আমলে না নিয়ে কেবল গ্রেফতার হওয়া দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস মিলেই চারজনকে শ্বাসরোধে হত্যা করেছে বলে চার্জশিট তৈরি করা হয়।

এ বিষয়ে জানতে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জিন্নাত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব রশীদ এবং ডিবি পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তীও কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কয়েক দিনের মধ্যে এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২২ আগস্ট রাতে নগরীর কামালকাছনা মাছুয়াপাড়ায় নিজ বাসা থেকে স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে অগামী চক্রবর্তী ও শিশুপুত্র আয়ুশের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত শিক্ষকের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামের দুই আসামিকে গ্রেফতার করলে পরদিন ২৩ আগস্ট তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে তারা দাবি করেন, ভোররাতে ওই বাসার ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে একে একে শ্বাসরোধে হত্যা করেন। তবে দুজন মিলে চারজনকে হত্যার বিষয়টি ‘অবিশ্বাস্য’ দাবি করে জড়িত সব অপরাধীকে গ্রেফতারের দাবিতে লাগাতার বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিলেন স্বজন ও এলাকাবাসী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দেওয়া যাবে না’

‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দেওয়া যাবে না’

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

রংপুরে মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন

রংপুরে মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন

কমছে রংপুর বিভাগের ৪৫ নদীর নাব্য

ভারতের একতরফা পানি প্রত্যাহার কমছে রংপুর বিভাগের ৪৫ নদীর নাব্য

খাবার পাচ্ছে না চার লাখ শিশু

রংপুরের ২২ উপজেলা খাবার পাচ্ছে না চার লাখ শিশু

সাদাকাতের পর এবার উপপরিচালক কামরুজ্জামানকে শাস্তিমূলক বদলি

মাউশি রংপুর অফিসে দুর্নীতি সাদাকাতের পর এবার উপপরিচালক কামরুজ্জামানকে শাস্তিমূলক বদলি

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার

ওরশের গানের আসরে ধাক্কাধাক্কির জেরে কলেজছাত্র খুন, গ্রেফতার ২

ওরশের গানের আসরে ধাক্কাধাক্কির জেরে কলেজছাত্র খুন, গ্রেফতার ২

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম