Logo
Logo
×

Advertisement

রাজধানী

জনগণের কাছে ক্ষমা চেয়ে আ.লীগকে বিচারের মুখোমুখি হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম

জনগণের কাছে ক্ষমা চেয়ে আ.লীগকে বিচারের মুখোমুখি হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থ পাচার, লুটপাট, হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ সব অপরাধের বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, যারা বাংলাদেশের অর্থ লুটপাট ও পাচার করেছে, জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে এবং গুম ও বিচারবহির্ভূত হত্যার সঙ্গে জড়িত, তারা দেশে ফিরে জনগণকে উদ্ধারের কথা বলছে। আগে এসব কর্মকাণ্ডের বিচার হতে হবে, জনগণের কাছে জবাব দিতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কবি নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আগে যেসব বেআইনি কাজ করেছে, গণহত্যা চালিয়েছে, ব্যাংক লুট করেছে ও গুম করেছে, সেসবের বিচার আগে হতে হবে। এসব কর্মকাণ্ডের জবাব দিতে হবে।

দলটিকে উদ্দেশ করে তিনি বলেন, বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চান, তারপরে জনগণ বিবেচনা করবে আপনাদের রাজনীতি এ দেশে চলবে কি না। বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়ান। আদালত যে রায় দিয়েছেন, সে রায় বাস্তবায়ন হোক।

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের কলমের ধার যেমন অনেক বেশি, তেমনি ফটোসাংবাদিকদের ক্যামেরার ধারও অনেক বেশি। তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে গণমাধ্যম ক্রমেই ডিজিটাল হচ্ছে। প্রিন্ট ও ম্যাগাজিনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সাংবাদিকরা সক্রিয়ভাবে কাজ করছেন। ফটোসাংবাদিকরাও এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত রাখতে সাংবাদিকদের জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদ ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।

ফটোসাংবাদিকদের দাবি-দাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, দাবিগুলো লিখিতভাবে মন্ত্রণালয়ে জানালে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করে তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের যেকোনো সমস্যা ও সংকটে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সরকার প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, পিআইবির মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাছির জামাল, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহসিন এবং সাধারণ সম্পাদক বাবুল তালুকদার প্রমুখ।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাল্যবিবাহ ঠেকাতে সব মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

বাল্যবিবাহ ঠেকাতে সব মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাবিতে শিবিরের ‘কেফিয়াহ মার্চ’

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাবিতে শিবিরের ‘কেফিয়াহ মার্চ’

‘নেতাকর্মী রেখে পালানো হাসিনা কী স্বাধীন করবে’

‘নেতাকর্মী রেখে পালানো হাসিনা কী স্বাধীন করবে’

মোহাম্মদপুরে ‘ফালান’ ও ‘কাঁটা ফিরোজ’ গ্রুপের চার সদস্য গ্রেফতার

মোহাম্মদপুরে ‘ফালান’ ও ‘কাঁটা ফিরোজ’ গ্রুপের চার সদস্য গ্রেফতার

দক্ষ উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রশিক্ষণ শুরু

দক্ষ উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রশিক্ষণ শুরু

'জয় বাংলা' স্লোগানে পুলিশ লাইন্সের ফটকে নৌকা স্থাপন

'জয় বাংলা' স্লোগানে পুলিশ লাইন্সের ফটকে নৌকা স্থাপন

আরও পড়ুন

বাল্যবিবাহ ঠেকাতে সব মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

বাল্যবিবাহ ঠেকাতে সব মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

জনগণের কাছে ক্ষমা চেয়ে আ.লীগকে বিচারের মুখোমুখি হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

জনগণের কাছে ক্ষমা চেয়ে আ.লীগকে বিচারের মুখোমুখি হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাবিতে শিবিরের ‘কেফিয়াহ মার্চ’

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাবিতে শিবিরের ‘কেফিয়াহ মার্চ’

মোহাম্মদপুরে ‘ফালান’ ও ‘কাঁটা ফিরোজ’ গ্রুপের চার সদস্য গ্রেফতার

মোহাম্মদপুরে ‘ফালান’ ও ‘কাঁটা ফিরোজ’ গ্রুপের চার সদস্য গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম