Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘শেখ হাসিনা দিল্লিতে থাকবে, নেতাকর্মীদের পিঠের চামড়া থাকবে না’

Advertisement

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পিএম

‘শেখ হাসিনা দিল্লিতে থাকবে, নেতাকর্মীদের পিঠের চামড়া থাকবে না’

সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ এসব কথা বলেন।

Advertisement

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেছেন, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ভাইদের বলতে চাই, বেশি শুড়শুড়ি দেওয়ার চেষ্টা করবেন না। শেখ হাসিনা দিল্লিতে থাকবে, কিন্তু নেতাকর্মীদের পিঠের চামড়া থাকবে না।

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অপতৎপরতা এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩ অক্টোবর) বিকাল ৫টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে এম এ মজিদ বলেন, যাদের মৃত্যু হয়েছে বাংলাদেশের মাটিতে আর দাফন হয়েছে ভারতের মাটিতে, সেই শেখ হাসিনাকে নিয়ে ভার্চুয়াল মিটিং করেছে কালীগঞ্জের আওয়ামী লীগরা। এটা একটা ফেইক নিউজ ছিল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভাইদের বলতে চাই, বেশি শুড়শুড়ি দেওয়ার চেষ্টা করেন না। গত সংসদ নির্বাচনে গোপনে দাঁড়িপাল্লার সঙ্গে লিয়াজো করে ভোট দিয়েছেন দাঁড়িপাল্লায়। শেখ হাসিনা দিল্লিতে থাকবে, কিন্তু নেতাকর্মীদের পিঠের চামড়া থাকবে না।

এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ষড়যন্ত্র মোকাবিলায় দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শহরের ফয়লা এলাকার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, হামিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মামলা না তুললে মেরে গুম করে ফেলব

রাজশাহীতে বাদীর বাড়িতে ওসিসহ দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা মামলা না তুললে মেরে গুম করে ফেলব

আ.লীগ নেতাকে কারামুক্ত করতে প্রত্যয়ন বিএনপি নেতাদের

আ.লীগ নেতাকে কারামুক্ত করতে প্রত্যয়ন বিএনপি নেতাদের

আ.লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান

আ.লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান

অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান

অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান

আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নদীতে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ করায় এনসিপি নেতাকে মারধর, অতঃপর...

নদীতে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ করায় এনসিপি নেতাকে মারধর, অতঃপর...

আরও পড়ুন

গাজী কেডি ফাউন্ডেশনের উদ্যোগ পটিয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

পটিয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

দুই পায়ের শক্তি হারিয়েও শিক্ষার আলো ছড়াচ্ছেন অপূর্ব

দুই পায়ের শক্তি হারিয়েও শিক্ষার আলো ছড়াচ্ছেন অপূর্ব

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

খাগড়াছড়ি শহরে ঘুরে বেড়াচ্ছিল চিতা বিড়াল, অতঃপর...

খাগড়াছড়ি শহরে ঘুরে বেড়াচ্ছিল চিতা বিড়াল, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম