Logo
Logo
×

Advertisement

জাতীয়

যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: টুকু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পিএম

যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: টুকু

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: যুগান্তর

Advertisement

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নিচ্ছে। কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না। যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আইনশৃঙ্খলা নিয়ে আমরা কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নত করা যায়, মাদককে কিভাবে সমাজ থেকে দূর করা যায় এসব বিষয়ে কাজ চলছে। সবাই যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকে এবং কোনোভাবেই মাদকের সঙ্গে যুক্ত না হয়, সেজন্য খেলাধুলাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি করা হচ্ছে।

তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ে ইতোমধ্যে কমিটি করা হয়েছে। সবাই মিলে সম্মিলিতভাবে পরিস্থিতির উন্নতি করতে চাই। অন্যায়ের বিরুদ্ধে সবার অবস্থান থাকবে।

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, মাদক আমাদের দেশে উৎপাদিত হয় না। পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে এগুলো ঢুকিয়ে দিয়ে দেশের যুবসমাজকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে।

রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মাদকের ব্যাপারে কোনো তদবির চলবে না। নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পুলিশ বাহিনীও তাদের সদস্যদের ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নেবে, যাতে কেউ মাদক-সম্পর্কিত কোনো কর্মকাণ্ডে জড়িত হতে না পারে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমরাও আমাদের দিক থেকে খোঁজখবর নিচ্ছি। সামাজিকভাবে এটিকে আন্দোলন হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা এটি গড়ে তুলতে সক্ষম হব। 

অনুষ্ঠানে টাঙ্গাইল পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার এবিএম সিদ্দিক, সরকারি পুলিশ সুপার নিজাম উদ্দিনসহ সদর, দেলদুয়ার, মির্জাপুর, গোপালপুর, বাসাইল ও ধনবাড়ী থানার ওসিরা।

এছাড়া জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়াবাকাণ্ডে যুবদল নেতা বহিষ্কার

ইয়াবাকাণ্ডে যুবদল নেতা বহিষ্কার

রূপপুরের পথে ইউরোনিয়াম

রূপপুরের পথে ইউরোনিয়াম

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, হাসিনার রায় কার্যকর চায় জনগণ: টুকু

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, হাসিনার রায় কার্যকর চায় জনগণ: টুকু

বিরোধী দল ফ্যাসিস্ট আ.লীগ স্টাইলে বক্তব্য দিচ্ছে: মন্ত্রী আযম খান

বিরোধী দল ফ্যাসিস্ট আ.লীগ স্টাইলে বক্তব্য দিচ্ছে: মন্ত্রী আযম খান

আরও পড়ুন

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: সাইবার দলের সহসভাপতিসহ গ্রেফতার ২

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: সাইবার দলের সহসভাপতিসহ গ্রেফতার ২

যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: টুকু

যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: টুকু

জামায়াত আমিরের এক্স হ্যাক মামলা ‘আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’

‘আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম