Logo
Logo
×

Advertisement

জাতীয়

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:২১ পিএম

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম সার্কিট হাউসে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর বিভাগীয় ও জেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: বাসস

Advertisement

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাত অত্যন্ত সম্ভাবনাময়, এই খাতে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানিরও উচ্চ সম্ভাবনা আছে। সেটা সম্ভব হবে যদি মাঠপর্যায়ের কর্মীরা দায়িত্বশীলতার সাথে কাজ করেন। তাই, মাঠ কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে।’

শুক্রবার (২ অক্টোবর) বিকালে চট্টগ্রাম সার্কিট হাউসে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর বিভাগীয় ও জেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন উপজেলার মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম সভায় জেলার মৎস্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।  

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘প্রান্তিক পর্যায়ের খামারিরা অনেক তথ্য না জানার কারণে উৎপাদন কম হয় এবং খরচ বেশি পড়ে। এতে খামারি মুনাফা না পেয়ে সেই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নেয়। অনেক খামারি ঠিকভাবে একটা কত আয়তনের পুকুরে কতটুকু মাছ ছাড়া উচিত, কতটুকু ফিড দরকার তা জানেন না। অথচ পুকুরে অক্সিজেনের একটা বিষয় আছে, ধারণক্ষমতার ব্যাপার আছে। সেটা একজন সাধারণ মানুষ যে চাষ করে সে অতটা বুঝে না। কাজেই আপনারা যারা মাঠপর্যায়ের কর্মকর্তা আছেন, তারা যদি ঠিকভাবে তাদের গাইড করেন, তাহলে খামারিদের উৎপাদনও বাড়বে, খরচও কমবে। এই জায়গাটিতে আমাদের কর্মকর্তাদের নিবিড়ভাবে কাজ করতে হবে।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘পোল্ট্রির খামারিদের মধ্যে দেখা যায় যে, অনেকে অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন; যেটা উচিত না, না ব্যবহার করলেও চলত। সে সম্পর্কে তাদের ধারণা দিতে হবে। খামারকে একটু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, খাবার পরিমাণ অনুযায়ী দেওয়া এসব তাদের বুঝাতে হবে। আমরা ফিড মালিকদের সাথেও বসেছি যাতে খুব উন্নতমানের ফিড পাওয়া যায়। সেটাও যদি আপনারা নজরদারির মধ্যে রাখেন, তাহলে খাদ্যের যে নিরাপত্তা, সেটা আমরা ভোক্তাদের দিতে সক্ষম হব।’

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘গত কোরবানির ঈদে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, দেশের খামারিরা যাতে কোনোভাবেই লসে না পড়ে। আমাদের প্রধানমন্ত্রী যে স্পিরিট ধারণ করে সব সময় বলে থাকেন, ‘সবার আগে বাংলাদেশ’। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে কোনো অবৈধ পন্থায় গবাদিপশু না ঢোকে। এবার আমরা নিজেদের গরু দ্বারাই কোরবানি করতে সক্ষম হয়েছি। আমাদের উদ্বৃত্ত ছিল। আমরা এই বছর প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি বিদেশে গরুর মাংস রপ্তানিও করেছি। সেটা সামনে আরও বাড়বে, ইনশাআল্লাহ।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে আধুনিক মিট প্রসেসিং কারখানা স্থাপন করা হবে। সেখান থেকে মাংস বিদেশে রপ্তানি করা হবে। আমরা নতুন করে ভেড়ার খামার করার উদ্যোগ নিচ্ছি, নাইক্ষ্যংছড়িতে একটি গয়ালের খামার আছে; সেখানে কিভাবে উৎপাদন আরও বাড়ানো যায় তা নিয়েও ভাবছি। সবকিছুই নির্ভর করবে কর্মকর্তাদের কাজের গতির ওপর। আপনার জনগণের জন্য চিন্তা করেই কাজ করবেন, দেশটা আমার আপনার সবার।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, হাসিনার রায় কার্যকর চায় জনগণ: টুকু

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, হাসিনার রায় কার্যকর চায় জনগণ: টুকু

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: টুকু

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: টুকু

আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে প্রতিমন্ত্রী টুকু

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে প্রতিমন্ত্রী টুকু

মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: কৃষিমন্ত্রী

মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: কৃষিমন্ত্রী

আরও পড়ুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম