ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
Advertisement
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশি নাগরিকদের জন্য ঢাকায় চার দিনব্যাপী কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করবে ভারতে অবস্থিত রোমানিয়ার দূতাবাস। আগামী ৮ থেকে ১১ অক্টোবর এ কার্যক্রম চলবে। এতে মূলত শিক্ষার্থী ভিসার আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি জরুরি অন্যান্য কনস্যুলার সেবাও দেওয়া হবে।
শুক্রবার (২ অক্টোবর) ভারতের দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে অবস্থিত ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অব দ্য সি (আঙ্কলোস) ভবনে এ কার্যক্রম পরিচালিত হবে।
দূতাবাস জানিয়েছে, নির্ধারিত কার্যক্রমে শুধু তারাই ভিসার আবেদন জমা দিতে পারবেন, যারা রোমানিয়ার সরকারি ই-ভিসা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের নিশ্চয়তা পেয়েছেন। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত না হলে এ কার্যক্রমের আওতায় ভিসার আবেদন জমা দেওয়া যাবে না।
আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের নিশ্চয়তা যাচাই করে প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত হওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।
দূতাবাসের ভাষ্য অনুযায়ী, কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনা এবং আবেদনসংক্রান্ত বিভ্রান্তি এড়াতেই অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার শর্ত দেওয়া হয়েছে।
