Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জাপানে স্থায়ী বসবাসে বড় ধাক্কা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পিএম

জাপানে স্থায়ী বসবাসে বড় ধাক্কা

জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা ৪১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

জাপানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর) পেতে বিদেশিদের এখন আগের তুলনায় ২০ গুণ বেশি ফি দিতে হবে। নতুন নিয়মে আবেদন ফি বাড়িয়ে ২ লাখ ইয়েন (প্রায় ১,২৭০ ডলার) করা হয়েছে।

তবে শুধু ফি বাড়ানোই নয়,পিআর পেতে এখন বিদেশিদের আয়, পেনশন পরিশোধ এবং জাপানি ভাষাজ্ঞান নিয়েও নতুন শর্ত পূরণ করতে হবে।

এদিকে, ফি বাড়ানোর আগে আবেদন করতে চলতি সপ্তাহের শুরুতে জাপানের বিভিন্ন ইমিগ্রেশন অফিসে ভিড় দেখা যায়। রাজধানী টোকিওর প্রধান ইমিগ্রেশন ব্যুরোর বাইরে অপেক্ষার সময় ৭ ঘণ্টারও বেশি ছিল বলে জানা গেছে।

বেড়েছে  ভিসা ফি’ও

বিদেশিদের জন্য জাপানের অভিবাসন নীতিতে এটি একমাত্র পরিবর্তন নয়। গত জুলাইয়ে দেশটি সব বিদেশির ভিসা ফি পাঁচ গুণ বাড়িয়েছে। ৫০ বছরের মধ্যে এটিই ছিল জাপানের প্রথম বড় ভিসা ফি বৃদ্ধি।


কর্তৃপক্ষ জানিয়েছিল, মূল্যস্ফীতি ও বিনিময় হারের ওঠানামার বিষয়টি বিবেচনায় নিয়েই ভিসা ফি বাড়ানো হয়েছে।

বিদেশি কর্মীর ওপর বাড়ছে নির্ভরতা

জাপানে অভিবাসন এখনো রাজনৈতিকভাবে সংবেদনশীল ও তুলনামূলকভাবে কঠোর বিষয়। তবে দেশটির বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি এবং শ্রমিক সংকটের কারণে বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা বাড়ছে।

২০২৫ সালের শেষ নাগাদ জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা ৪১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ বেশি এবং দেশটির ইতিহাসে সর্বোচ্চ।


তবে বিদেশি জনসংখ্যা দ্রুত বাড়ায় দেশটিতে অভিবাসন ও সামাজিক পরিবর্তন নিয়ে উদ্বেগও বাড়ছে।

দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি গত বছরের অক্টোবরে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন ব্যবস্থাপনাকে তার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে দেখছেন।

তথ্যসূত্র: বিবিসি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতের ভিসা নিয়ে সুখবর, ডিসেম্বরে কার্যকর নতুন নিয়ম

ভারতের ভিসা নিয়ে সুখবর, ডিসেম্বরে কার্যকর নতুন নিয়ম

স্টুডেন্ট ভিসা নিয়ে সুখবর দিল ঢাকার জার্মান দূতাবাস

স্টুডেন্ট ভিসা নিয়ে সুখবর দিল ঢাকার জার্মান দূতাবাস

ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন

ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন

জাপানের বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা চায় বাংলাদেশ

জাপানের বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা চায় বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করল জার্মানি

বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করল জার্মানি

২০ মিনিটেই ২ গোল খেল ব্রাজিল

২০ মিনিটেই ২ গোল খেল ব্রাজিল

আরও পড়ুন

‌‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’

‌‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’

নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন

নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে চান ফ্লাভিও বলসোনারো

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে চান ফ্লাভিও বলসোনারো

শাহেদ ড্রোন বানানোর খরচ কত, জানাল ইরান

শাহেদ ড্রোন বানানোর খরচ কত, জানাল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম