গাজী কেডি ফাউন্ডেশনের উদ্যোগ
পটিয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের পটিয়ায় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে গাজী কেডি ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন।
শনিবার (৩ অক্টোবর) বিকালে একটি কমিউনিটি সেন্টারে ‘এসএসসি রিসিপশন এচিভারস-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার বোর্ড চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ইদ্রিস মিয়া, সমাজসেবক আলী নেওয়াজ চৌধুরী, যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার ও মোটিভেশনাল বক্তা তানভীর শাহরিয়ার রিমনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জীবনের প্রথম ধাপের পাবলিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হতে পারাটা অবশ্যই গৌরবের। এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে ভবিষ্যৎ জীবনে সাফল্য লাভে কঠোর অধ্যবসায় ও পরিশ্রম করতে হবে। সর্বোপরি দেশপ্রেমিক এবং ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তবেই জীবন হবে সুন্দর ও সার্থক। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
গাজী কেডি ফাউন্ডেশন এর আগে চট্টগ্রাম মহানগরীতেও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগানোর জন্যই ফাউন্ডেশন বেশ কয়েক বছর ধরে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে আসছে। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী সিরাজ উল্লাহ।

-6ac131593b65b.jpg)